রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০০

হ্যাকার নিয়োগ দিলো গুগল

হ্যাকার নিয়োগ দিলো গুগল

প্রযুক্তি আকাশ ডেস্ক: বহুল আলোচিত-সমালোচিত ৪চ্যান ওয়েবসাইটে ২০১৪ সালে প্রকাশ করা হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সসহ হলিউডের নামিদামি তারকার গোপন নগ্ন-অর্ধনগ্ন সব ছবি। বিতর্কিত এই সাইটের সহ-প্রতিষ্ঠাতাকেই নিয়োগ দিলো গুগল।

অনলাইন জগতের দুষ্ট প্রতিভা হিসেবে পরিচিত ক্রিস পুল নিজের টাম্বলার ব্লগে এই খবর জানান। বলেছেন, গুগলে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের জন্য কাজ করবেন ক্রিস পুল। তাকে স্বাগত জানিয়ে গুগল প্লাসের স্ট্রিমস, ফটো ও শেয়ারিংয়ের প্রধান ব্র্যাডলি হরোউইটজ বলেন, সে আমাদের দলে কাজ করতে আসায় আমরা অত্যন্ত খুশি। ক্রিসকে স্বাগতম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026