শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬

জন্মদিনেই বিয়ে করছেন বলিউড ভাইজান

জন্মদিনেই বিয়ে করছেন বলিউড ভাইজান

বিনোদন নিউজ: বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে চলছে নানান গুঞ্জন। তবে দিনে দিনে সেসব গুঞ্জন সত্যিতে রূপ নিচ্ছে। ৫০ বছর বয়সী এ অভিনেতার সঙ্গে রোমানিয়ান সুন্দরী লুলিয়ার বিয়ের কথা উঠেছে সম্প্রতি।

এতদিন ধরে জানা গেছে এ বছরের শেষে গাঁটছড়া বাঁধছেন সালমান। নামের পাশ থেকে ব্যাচেলর’র তকমাটাও কাটা পড়ছে। ডিসেম্বরে বিয়ে হচ্ছে সালমানের। কিন্তু তিনি ঠিক কোন তারিখে লুলিয়াকে ঘরের বউ করে তুলবেন এমনটা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

অবশ্য স্পটবয়-এর বরাত দিয়ে টাইস অব ইন্ডিয়া জানাচ্ছে আগামী ২৭শে ডিসেম্বর অর্থাৎ নিজের জন্মদিনেই ঘটা করে বিয়ে করবেন সালমান। এদিকে বিয়ের আগেই হবু বউকে সহকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি প্রীতি জিনতার রিসেপশনে লুলিয়াকে সঙ্গে করে নিয়ে যান সালমান। সেখানে সবার সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। উল্লেখ্য, ২০১১ সাল থেকে রোমানিয়ান এ টিভি তারকার সঙ্গে পরিচয় সালমানের। সে সময় থেকেই তাদের বন্ধুত্ব। আর সেটা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তবে সালমানের প্রেমিকার তালিকা দীর্ঘ হওয়ায় লুলিয়াকে তার চূড়ান্ত জীবন সঙ্গীনি হিসেবে ভাবেননি কেউই।

অবশ্য সময়ের বিবর্তনে তাদের সম্পর্ক শুধু প্রেমের ফ্রেমেই আটকে থাকেনি। চলতি বছরের শুরুর দিকে লুলিয়াকে ঘিরে বিয়ের আলোচনা শুরু হয়। এতদিন অনেক জলঘোলা হয়েছে সালমানের বিয়ে নিয়ে। তবে সব জল্পনার অবসান হবে যদি জন্মদিনে লুলিয়াকে বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন এ সুপারস্টার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026