বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৪

নগ্ন হয়ে সিংহের খাঁচায় যুবকের ঝাঁপ

নগ্ন হয়ে সিংহের খাঁচায় যুবকের ঝাঁপ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কেউ কিছু বুঝে ওঠার আগেই নগ্ন হয়ে এক যুবক চিড়িয়াখানায় সিংহের খাঁচায় দিলেন ঝাঁপ! যা দেখে রীতিমত আতংক ছড়িয়ে পড়ে অন্যদের মধ্যে। সবাই ছুটছেন এদিক-ওদিক। কী করে ওই যুবককে বাঁচানো হবে। ঘটনাস্থলে চিড়িয়াখানার কর্মকর্তারা। যুবককে সিংহের হাত থেকে বাঁচানোর চেষ্টা।

কিন্তু খাঁচায় থাকা সিংহগুলির কার্যকলাপ দেখে রীতিমত স্তম্ভিত অন্যরা। খাঁচার মধ্যে সিংহরা তাকে নিয়ে খেলা করছে! কিন্তু সে ক্ষণ আর বেশি স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই হিংস্র রূপ নিয়ে নেন সিংহগুলো। যুবককে বাঁচাতে চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরা সিংহগুলোর উদ্দেশ্যে গুলি ছুঁড়ে। কোনো রকম উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাকে আর বাঁচাতে পারেননি। মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক। ঘটনাটি ঘটেছে চিলির এক চিড়িয়াখানায়। এ ঘটনায় গুলিবিদ্ধ দুটি সিংহও মারা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার ফ্রানকো লুইজ ফেরাডে রোমান (২০) নামের ওই যুবক প্রাচীর ভেঙে সিংহের খাঁচায় প্রবেশ করে। আর হাতের নাগালে এমন শিকার পেয়ে সিংহটিও আক্রমণ করতে মোটেও ভুল করেনি। এতে মারাত্মকভাবে আহত হন ওই যুবক। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

দর্শনার্থীদের চোখের সামনেই রোমান সিংহের খাঁচায় ঝাপ দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ঝাঁপ দেয়ার আগে নিজের জামা কাপড় খুলে নেন তিনি। সিংহের খাঁচায় থাকা সিংহগুলো একপর্যায়ে তাকে নিয়ে খেলতে শুরু করে। হামলার একটা পর্যায়ে চিড়িয়াখানার রক্ষীরা তাকে বাঁচাতে সিংহগুলোকে গুলি করতে বাধ্য হয়। এতে দুটি সিংহ প্রাণ মারা যায়।

চিড়িয়াখানা কতৃপক্ষের দাবি, এই ঘটনায় চিড়িয়াখানার বড়সড় ক্ষতি হয়েছে। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ওই যুবককে বাঁচাতে ঘুমের ওষুধ পুশ করার মতো সময় ছিল না। সে কারণেই গুলি করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026