সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫

কিংবদন্তী মুহাম্মদ আলীর দাফন শুক্রবার

কিংবদন্তী মুহাম্মদ আলীর দাফন শুক্রবার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলীর দাফন হবে আগামী শুক্রবার। গতকাল শনিবার অ্যারিজোনার ফিনিক্সে এক সংবাদ সম্মেলনে আলী পরিবারের মুখপাত্র বব গানেল এ তথ্য জানান।

গানেল জানান, আলীর লাশ নিজ শহর কেন্টাকির লুইসভিলে নিয়ে যাওয়া হবে। পরে মটর শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁকে কেভ হিল গোরস্থানে নিয়ে সমাহিত করা হবে। এরপর স্থানীয় কেএফসি ইয়াম কেন্দ্রে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

এতে শোকবার্তা পাঠ করবেন সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন, ঘোষক ব্রায়ান্ট গাম্বেল এবং অভিনেতা বিলি ক্রিস্টাল। এই সভা বিশ্বব্যাপী ইন্টারনেটে সরাসরি প্রচার করা হবে।

৩ বার অবিসংবাদিত চ্যাম্পিয়ন আলী শুধু সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধাই নন, সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবেও বিবেচিত হন। এছাড়া রিঙের ভিতরে ও বাইরে তাঁর স্পষ্টভাষিতা ও বিদ্রোহী আচরণ ও মন্তব্য তাঁকে একই সাথে সমালোচিত ও জনপ্রিয় করে তুলেছিল এবং গত শতাব্দীর অন্যতম পরিচিত ব্যক্তিত্বে পরিণত করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026