বিনোদর ডেস্ক: নতুন একটি সিনেমায় প্রথমবারের মতো অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর। এর আগে বেশ কয়েকটি সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও, বিয়ের পর এই প্রথম এ ধরনের কোনো দৃশ্যে অভিনয়ের ব্যাপারে রাজি হলেন কারিনা। খবর মিডডের।
সিনেমাটিতে অভিনয়ের জন্য কারিনার শিডিউল নিয়ে সমস্যা হওয়ার কারণে দীপিকা পাড়ুকোনকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু পরে কারিনার সঙ্গে সমঝোতা হওয়ায় তাকেই চূড়ান্ত করা হয়। এর আগে বেশ কয়েকজন সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন কারিনা। ‘যাব উই মেট’ সিনেমায় সাবেক প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করেন তিনি। ‘কুরবান’ সিনেমায় তার স্বামী সাইফ আলি খানের সঙ্গেও ঘনিষ্ঠভাবে দেখা যায় তাকে। ‘থ্রি ইডিয়টস’-এ আমির খানের সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করেন কারিনা। ‘ওমকারা’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে, ‘কামবাখত ইশক’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে এবং ‘হিরোইন’ সিনেমায় অর্জুন রামপালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি।
মিডডের বরাত দিয়ে জানা যায়, প্রযোজক একতা কাপুর অনেক আগে থেকেই চাইছিলেন কারিনা সিনেমাটিতে অভিনয় করুক। কিন্তু এমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কারিনা অভিনয় করতে রাজি হবেন কি না সে বিষয়ে সন্দিহান ছিলেন তিনি। তিনি কারিনাকে বুঝিয়ে বলেন ঐ দৃশ্যটি সিনেমার কাহিনির জন্য খুবই প্রয়োজনীয়। এরপর কারিনা একজন পেশাদার অভিনেত্রী হিসেবে কাজটি করতে রাজি হয়েছেন।
Leave a Reply