শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৬

বিয়ের আগেই বাবা তুষার কাপুর

বিয়ের আগেই বাবা তুষার কাপুর

বিনোদন ডেস্ক: কাপুর পরিবারে এবার এলো নতুন অতিথি। বেবি কাপুরকে নিয়ে তাই এখন প্রবল উন্মাদনা তুষার কাপুরের পরিবারে। প্রথম নাতি লক্ষ্য কে পেয়ে প্রচন্ড খুশি নানা-নানি। নিয়মমাফিক সবই তো হল। কিন্তু, প্রশ্নটা তো অন্য জায়গায়। এখনও অবধি তো তুষারের কোনও বিয়ের খবর শোনা যায়নি।

এমনকী, কোনও বাগদানের খবরও পাওয়া যায়নি। তাহলে? বিয়ের আগেই পুত্রসন্তান লক্ষ্য’র বাবা হলেন কী করে? বিষয়টি এবার খোলাসা করা যাক। তুষারের বাবা হওয়ার সৌজন্যে সারোগেসি।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি সারোগেসি পদ্ধতিতে বাবা হয়েছেন তুষার। ছেলের নাম দিয়েছেন লক্ষ্য। স্বাভাবিক ভাবেই ছেলের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত তাঁর বাবা বরেণ্য অভিনেতা জিতেন্দ্র। ঘনিষ্ঠমহলে বলেছেন, আমরা তুষারের এই সিদ্ধান্তকে সব সময় সাপোর্ট করেছি। লক্ষ্যকে পেয়ে দারুণ খুশি আমরা। আমি জানি খুব ভাল ছেলে হওয়ার পাশাপাশি তুষার এক জন খুব ভাল বাবাও হতে পারবে।

এর আগে বি-টাউনে বিয়ের আগেই দুই মেয়ের সিঙ্গল মম হয়ে সকলের কুর্নিশ আদায় করেছিলেন সুস্মিতা সেন। কয়েক বছর আগে সারোগেসিতেই আব্রামের বাবা হয়ে খবরের শিরোনামে এসেছিলেন কিং খান।

কিন্তু এ বার আরও এক ধাপ এগিয়ে বিয়ের আগেই সারোগেসি পদ্ধতিতে ছেলের বাবা হলেন তুষার কাপুর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026