সাজসজ্জা ডেস্ক: নারীর দৈহিক সৌন্দর্য প্রকাশের অন্যতম অঙ্গটি হলো ঠোঁট। মুখের সমস্ত অংশের মধ্যে ঠোঁট একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ৷ তাই সেটাকে কখনই মেক আপ থেকে বাদ দেওয়া যায় না৷ তাই এবার লিপস্টিক ছাড়াই ঠোঁটকে করে তুলুন মোহনীয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক উপায়গুলো-
লিপ গ্লস: লিপ গ্লস, লিপস্টিকের বিকল্প হিসেব একটি অন্যতম মেক আপ কিট৷ এটি ঠোঁটকে উজ্জ্বল করে তোলে৷ চকচকে দেখায় ঠোঁট৷ আর অনেকক্ষণ স্টেও করে৷
চ্যাপস্টিক: এটি টিনএজারদের জন্যও একটি ভালো লিপ কালার৷ তবে এটি সকলেই ব্যবহার করতে পারেন৷
এজড বাম: এটি আপনার লিপকে গ্লো করবে কিন্তু লিপ স্টিকের মতো নয়৷ এটি লিপস্টিকের একটি অন্যতম বিকল্প৷ যা আপনারা অনায়াসেই সকালে ব্যবহার করতে পারেন৷
পেট্রোলিয়াম জেলি: পেট্রোলিয়াম জেলি প্রধানত ব্যবহার করা হয় শীতকালে ঠোঁটকে ভালো রাখতে৷ তবে যেকোনও ওয়েদারেই এটা সমানভাবে কার্যকরী৷ এটা সারা শরীরেই ব্যবহার করা যায়৷ ঠোঁটকে ভালো রাখতে পেট্রোলিয়াম জেলির বিকল্প নেই৷
অলিভ অয়েল: অলিভ অয়েল ঠোঁটকে ভালো রাখতে একটি উপকারী তেল৷ ঠোঁটের শুষ্কভাব থেকে ঠোঁটকে রক্ষা করতে এর জুড়ি মেলা ভার৷