শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৩

বলিউডের সেরা ১০০ তালিকায় সেরা অমিতাভ

বলিউডের সেরা ১০০ তালিকায় সেরা অমিতাভ

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: সমালোচকদের ভোট, ভক্ত এবং চলচ্চিত্রকারদের মতামতে তৈরি করা হয়েছে বলিউডের সেরা ১০০ তারকার তালিকা। ভারতীয় চলচ্চিত্রের শত বর্ষ পূর্তি হচ্ছে চলতি বছর। গত একশ বছরে বলিউডের সেরা তারকাদের সেরা নির্বাচিত হয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। যুক্তরাজ্য ভিত্তিক একটি ব্রিটিশ এশিয়ান সাপ্তাহিক পত্রিকার একটি জরিপে এ ফলাফল উঠে এসেছে।

৭০ বছর বয়সী অমিতাভের বলিউড ক্যারিয়ার চল্লিশ বছরের। এসময়ে উপহার দিয়েছেন ‘শোলে’, ‘দিওয়ার’সহ অনেকগুলো ব্লকবাস্টার চলচ্চিত্র। এছাড়া তার বড় এক কৃতিত্ব বলিউডের চলচ্চিত্র শিল্পীদের টেলিভিশনের সাথে যে ব্যবধান সেটিকে ‘কৌন বনে গা ক্রোড়পতি’ অনুষ্ঠানের মাধ্যমে মেলবন্ধন করিয়েছেন। অমিতাভ বচ্চন হচ্ছেন বলিউডের প্রথম তারকা যার মূর্তি মাদাম তুসো জাদুঘরে প্রথম স্থান পায়।

জরিপটি পরিচালিত হয়েছে দর্শকদের সামাজিক মাধ্যমে দেয়া দর্শকদের ভোট, বক্স অফিস সাফল্য, চলচ্চিত্রে প্রভাব এবং সমালোচকদের মূল্যায়নের ভিত্তিতে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দিলীপ কুমার এবং তৃতীয় বলিউডের আরেক তারকা শাহরুখ খান। তালিকার চতুর্থ স্থানে আছেন মাধুরী দীক্ষিত। এছাড়া সেরা দশে এর পরপর অবস্থানে  আছেন রাজ কাপুর, নার্গিস, দেব আনন্দ, ওয়াহিদা রেহমান, রাজেশ খান্না এবং শ্রীদেবী। অন্যান্য খ্যাতিমান তারকাদের অবস্থান যথাক্রমে সালমান খান (১১), আমির খান (১৪), ধর্মেন্দ্র (১৫), হেমা মালিনী (১৮), মধুবালা (২৪), কাজল (৩০), হৃত্বিক রোশান (৩২), রানী মুখাজির্ (৩৮), কারিনা কাপুর (৪৩), মমতাজ (৫০), সাইফ আলী খান (৫৯), প্রিয়াংকা চোপড়া (৮৬) এবং ক্যাটরিনা কাইফ (৯৩) নাম্বার স্থানে রয়েছেন।

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026