বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৩

রূপান্তরকামীদের জন্য মসজিদ হচ্ছে পাকিস্তানে

রূপান্তরকামীদের জন্য মসজিদ হচ্ছে পাকিস্তানে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সমাজে তারা এখনও অবাঞ্ছিত। সাধারণ মানুষ তাদের ‘অন্য’ চোখে দেখতেই অভ্যস্ত। তাদের নিয়ে হাসি ঠাট্টা সবসময়ই চলে।

এমনকী ওপরওয়ালার প্রার্থনা করার উপরও রয়েছে বাধা-নিষেধ। আর পাঁচজনের থেকে তাদের আলাদা করেই রাখা হয়। তারা রূপান্তরকামী।

এবার পাকিস্তানের ইসলামাবাদে রূপান্তরকামীদের জন্য তৈরি হচ্ছে একটি নতুন মজসিদ৷ যেখানে সমাজের বাকি শ্রেণির মানুষ আর তাদের হেয় করার সাহস পাবে না।

পাকিস্তানের রূপান্তকামীদের কোনো মসজিদে প্রবেশের অনুমতি নেই৷ তাই তদের জন্য আলাদা মসজিদ তৈরির অভিনব উদ্যোগ নিয়েছে শিমেল অ্যাসোসিয়েশন ফর ফান্ডামেন্টাল রাইটস (SAFAR)৷

সংস্থার ম্যানেজার নাদিম কাশিস জানান, এই মসজিদ সমাজের কাছে একটাই বার্তা তুলে ধরতে চায় যে, রূপান্তরকামীরাও মুসলিম৷ বাকিদের মতো তাদেরও মুসলিম ধর্মগ্রন্থ কোরান পড়া এবং প্রার্থনার অধিকার আছে৷ সফরের পাওয়া জমিতেই মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে।

সংস্থা এখনও পর্যন্ত মসজিদ তৈরির খাতে সাত লাখ টাকা জমা করেছে৷ এই মসজিদে এক হাজার মানুষ একসঙ্গে নমাজ পড়তে পারবেন।

উল্লেখ্যে, এর আগে গোটা বিশ্বে ইন্দোনেশিয়ায় রূপান্তরকামীদের জন্য প্রথম মসজিদটি তৈরি হয়েছিল৷ এবার একই পরিবর্তনের সাক্ষী হতে চলেছে পাকিস্তানের রাজধানীও৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026