মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫

বাংলাদেশী যুবকের প্রাণ গেল কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়

বাংলাদেশী যুবকের প্রাণ গেল কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সুমন আহমদ (২৫) নিহত হয়েছেন। গত শনিবার ২১ জানুয়ারি রাতে কাতারের আলকুর-সিমসিমা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমন ওই হাসপাতালে মর্গে রয়েছেন। নিহত সুমন আহমদ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে গাড়ি চালানোর সময় হঠাৎ চাকা বিস্ফোরণ হয়ে গাড়িটি উল্টে গেলে সুমন ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026