সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

ওয়াশিংটন মারাত্মক ভুল করেছে: জাতিসংঘ মহাসচিব

ওয়াশিংটন মারাত্মক ভুল করেছে: জাতিসংঘ মহাসচিব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লিবিয়ায় তার সংস্থার রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে একজন সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর নিয়োগকে বাধাগ্রস্ত করে ওয়াশিংটন মারাত্মক ভুল করেছে।

নিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, প্রতিটি ব্যক্তির এ বিষয়টি অনুধাবন করা জরুরি যে, জাতিসংঘে যারা কাজ করে তারা তাদের ব্যক্তিগত যোগ্যতায় এ সেবা করার সুযোগ পায়। তারা কোনো দেশ বা সরকারের প্রতিনিধিত্ব করে না।

জাতিসঙ্ঘ মহাসচিব গুতেরেস গত সপ্তাহে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদকে লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু মার্কিন সরকার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ওই নিয়োগ আটকে দেয়।

ইসরাইলের প্রতি নতুন মার্কিন প্রশাসনের যে পূর্ণ আনুগত্য আছে তা প্রমাণ করার জন্য এ কাজ করে ওয়াশিংটন। এর আগে গত সোমবার গুতেরেস মার্কিন সরকারের এ পদক্ষেপে দুঃখ প্রকাশ করেছিলেন।

৬৪ বছর বয়সী রাজনীতিবিদ সালাম ফাইয়াদ ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া, তিনি দুই দফায় ২০০২ থেকে ২০০৫ এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফিলিস্তিনের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026