মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৪

সৌদি আরবের বাদশার মাথার উপর ৭ ছাতা

সৌদি আরবের বাদশার মাথার উপর ৭ ছাতা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত পঁঞ্চাশ বছরের মধ্যে গত বুধবার প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফরে আসলেন সৌদি বাদশা। ইন্দোনেশিয়ার মাটিতে পা দেবার সঙ্গে সঙ্গেই বৃষ্টিস্নাত অভিবাদন দেয়া হয় তাকে।

মজার বিষয় হলো, বৃষ্টি থেকে বাদশার মাথা বাঁচাতে এক নয়, দুটো নয়, সাতটি ছাতা ব্যবহার করা হয়েছে। ডেইলি মেইল।

মাত্র নয়দিনের সফরে আসা বাদশা তার ব্যক্তিগত বিমানে করে নিয়ে এসেছেন এক হাজার সঙ্গী। শুধু তাই নয়, তার সঙ্গে এসেছে ৫০৬ টন ওজনের লাগেজ ও একটি ভিআইপি শৌচাগার । এছাড়াও আছে দুইটি ইলেকট্রনিক এলিভেটর এবং এক জোড়া মার্সিডিস বেঞ্জ লিমুজিন।

দেশটিতে বাদশা ফয়সালকে অভিবাদন জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং জার্কাতার বিতর্কিত খ্রিস্টান গভর্নর বাসুকি জাহাজা পুর্নামা। প্রেসিডেন্ট জোকো বাদশা ফয়সালের আগমনকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন।

বাদশা ফয়সালের আগমনে ইন্দোনেশিয়ায় ব্যাপক আনন্দ উদযাপন চলছে। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে বাদশার পার্টিতে রান্নার জন্য ইতোমধ্যেই দেড়শ রন্ধনশিল্পীকে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি বাদশা যে মসজিদটি পরিদর্শন করবেন সেই মসজিদে বসানো হয়েছে ভিআইপি শৌচাগার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026