মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০

সেলফিবন্দী সৌদি বাদশাহ

সেলফিবন্দী সৌদি বাদশাহ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এশিয়া সফরে এসে সেলফিবন্দী হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক মাসের এশিয়া সফরে বেরিয়েছেন সৌদি বাদশাহ। সফরের শুরুর দিকে তাঁকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বেশ কিছু সেলফি ও ভিডিওতে অংশ নিতে দেখা গেছে।

সফরের অংশ হিসেবে বুধবার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। দীর্ঘ এই সফরে তিনি ব্রুনেই, জাপান, চীন ও মালদ্বীপেও যাবেন।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাদশাহ সালমানের তোলা ছবি-ভিডিও ইতিমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।

সপ্তাহের শুরুর দিকে টুইটারে পোস্ট হওয়া এক সেলফিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সালমানকে দেখা যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সেলফিটি টুইটারে দিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সালমানের সঙ্গে উইদোদোর ভোজের এই ভিডিওতে উভয়ে সৌদি বাদশাহর ঐতিহাসিক সফর নিয়ে মন্তব্য করেন।

ইন্দোনেশিয়ায় সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ও তাঁর মেয়ে বর্তমান মন্ত্রী পুয়ান মহারানির সঙ্গেও সেলফিতে অংশ নিয়েছেন সালমান। এই সেলফিতে তাঁকে চনমনে ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে এই সেলফি তোলা দেখছিলেন প্রেসিডেন্ট উইদোদো। সেলফিটি অনলাইনে বেশ সাড়া ফেলেছে।

গত বছর কাতারে ক্যানসার জয়ী এক কিশোরীর সঙ্গে সেলফিতে অংশ নেন বাদশা সালমান। সেই সেলফিটিও ভাইরাল হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026