মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২২

মানবিক সঙ্কটে ইয়েমেন

মানবিক সঙ্কটে ইয়েমেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভয়াবহ মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে ইয়েমেনে। দু’বছরের গৃহযুদ্ধে দেশটিতে নিহতের সংখ্যা কমপক্ষে ১০ হাজার।

প্রায় এক কোটি ৯০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন। ৭৩ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। কিন্তু এসব কথা বাইরের দুনিয়ার মানুষের কানে পৌঁছাচ্ছে কতটুকু! ওভারসিস ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের রিসার্চ ফেলো শেরিন এল তারাবোলসি-ম্যাকার্থি বলেন, সিরিয়ার মতো নয় ইয়েমেন।

সিরিয়ার কোনো বিপর্যয়, মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু ইয়েমেনিরা দুর্ভোগ পোহাচ্ছে নীরবে, নিভৃতে। তাদের কথা শোনার কেউ নেই। এসব কথা লিখেছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

লেবাননের রাজধানী বৈরুত থেকে সাংবাদিক বেথান ম্যাকারনান লিখেছেন, দেশটির বিমানবন্দরগুলো, স্থল ও সমুদ্র সীমানা নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী সৌদি আরব।

ইউরোপে যে হাজার হাজার শরণার্থীম তাদের মধ্যে ইয়েমেনি নেই বললেই চলে। এ লড়াইয়ে পশ্চিমাদের ওপর কোনো প্রভাব পড়ছে না, ছড়িয়ে পড়ছে না সহিংসতা। এ জন্যই এ যুদ্ধ চলছে সবার দৃষ্টির আড়ালেই। ইয়েমেনকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে তুলে আনতে ২১০ কোটি ডলার প্রয়োজন বলে হিসাব করেছে জাতিসংঘ। মঙ্গলবার ত্রাণ বিষয়ক এক সম্মেলন হওয়ার কথা সুইজারল্যান্ডের জেনেভাতে। সেখানে মানবাধিকার ও কূটনীতিকদের সমবেত হওয়ার কথা ছিল।

কিন্তু তার আগে পর্যন্ত জাতিসংঘ অনুমিত ওই হিসাবে মাত্র শতকরা ১৪ ভাগ দিতে চেয়েছে দাতা দেশগুলো। জাতিসংঘে ইউরোপীয়ান সদর দপ্তরে বিদেশীরা আলোচনা করেছেন ইয়েমেনের ২ কোটি ৭০ লাখ মানুষের পরিণতি নিয়ে। এ দেশটিকে মধ্যপ্রাচ্যের সব থেকে দরিদ্র বলে বর্ণনা করা হয়।

কিন্তু এখানকার যে সাংস্কৃতিক পরিচয় তাতে মিশে আছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন মহাদেশের সংস্কৃতি। ফলে তাদের সে সংস্কৃতি সমৃদ্ধ। আধুনিক ইয়েমেন প্রতিষ্ঠা করা হয় ১৯৯০ সালে। তারপর থেকে সব সময়ই এ দেশটি দরিদ্র। যুদ্ধ সেখানে লেগেই আছে। কিন্তু মানুষগুলো তাদের ধৈর্য্যরে পরিচয় দিয়েছে।

প্রেসিডেন্ট আলী আবদাল্লাহ সালেহর বিরুদ্ধে ২০১১ সালের আরব বসন্তের পর আসে ন্যাশনাল ডায়ালগ কনফারেন্স। তারা মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েক ডজন দল। তারা দেখাতে চেষ্টা করে যে, ইয়েমেন সঠিক পথেই আছে। রাজনীতি ও অর্থনীতিতে সংস্কার চলছে। এতে আশাবাদী হয়ে উঠেছিল জনগণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026