মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩

স্ত্রী মেলানিয়ার হাতের থাপড় খেলেন ট্রাম্প (ভিডিও)

স্ত্রী মেলানিয়ার হাতের থাপড় খেলেন ট্রাম্প (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইল সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দম্পতি। ইসরাইলের বেন গুরিয়ান বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানো হবে।

বিমান থেকে নামার পর তাদের অভ্যর্থনা জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা। লাল গালিচা ধরে তারা সামনে এগিয়ে যাচ্ছেন। চারদিকে ক্লিক ক্লিক ক্যামেরা। বিশ্ব মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত। তখন লাল গালিচার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রেসিডেন্ট ট্রাম্প তার বাম হাত বাড়িয়ে দেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পের হাতের দিকে। উদ্দেশ্য তার হাত ধরে সামনে এগিয়ে যাওয়া।

কিন্তু মেলানিয়া তার হাত ধরলেন না। তার হাতে ট্রাম্পের হাতের স্পর্শ লাগতেই মেলানিয়া দৃশ্যত থাপড় দিয়ে সেই হাত সরিয়ে দেন। সাংবাদিকদের ক্যামেরায় সেই দৃশ্য পরিষ্কার ধরা পড়েছে। তাই টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ইন ফ্রন্ট অব ওয়ার্ল্ড মিডিয়া, মেলানিয়া ট্রাম্প স্ল্যাম্পস অফ ইউএস প্রেসিডেন্টস হ্যান্ড।

বলা হচ্ছে, ট্রাম্পের ইসরাইল সফর যতটা না, তার চেয়ে মেলানিয়ার ওই থাপ্পড় দিয়ে হাত সরিয়ে দেয়ার ঘটনা বড় জায়গা দখল করেছে মিডিয়ায়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট দম্পতির বিভিন্ন ব্যক্তিগত ঘটনার সঙ্গে এটি নতুন আরেকটি মাত্রা যোগ করেছে। এ নিয়ে টুইটারে তোলপাড় চলছে।

টুইটারে একজন লিখেছেন, মেলানিয়াকে তিনি অলঙ্কারের মতো ব্যবহার করেন। তিনি মেলানিয়াকে রেখেই সামনে এগিয়ে গিয়েছিলেন (লাল গালিচায়), এ সময় তাকে ভুলেই গিয়েছিলেন, গাড়ি থেকে নামার সময় তিনি তাকে সাহায্য করেন না। আর এখন তার হাত ধরতে চাইছেন?

[youtube id=”K5Mg9DOJqH0 ” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026