শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: রাজা সালমান 2017 এর ইসলামি ব্যক্তিত্ব উপাধি পেয়েছেন। দুবাইয়ের আন্তর্জাতিক পবিত্র কোরাআন প্রতিযোগিতার উদ্যেগক্তরা এই উপাধি দিয়েছেন Dubai International Holy Qu’ran Award (DIHQA).
শুক্রবার দিন ভিড়ে ঠাসা প্রেস কনফারেন্সে এই উপাধি ঘোষণা করা হয়। পুরস্কারটি দেওয়া হয় রাজা সালমানার ইসলাম ও বিশ্বের মুসলিমদের প্রতি অবদান, শান্তি রক্ষা ও সুরক্ষার জন্যে।
পুরস্কারটি ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম মহম্মদ বিন মেলহা। সৌদির পরিচিত ইসলামি পন্ডিত সহসিন সেখ আল হাসান বলেন এই পুরস্কার খুব একটা আশ্চর্যান্বিত করে না।
এর আগে মক্কা বিশ্ববিদ্যালয় ও ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ও তাঁকে পুরস্কৃত করেন।