মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩

আবুধাবীর এক বাড়ি হতে প্রতিদিন ৫ হাজার জনকে ইফতার বিতরণ

আবুধাবীর এক বাড়ি হতে প্রতিদিন ৫ হাজার জনকে ইফতার বিতরণ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত জুড়ে চলছে ইফতারের নানা আয়োজন। স্থানীয় সব আরবীরা কম বেশি সবাই নানা আয়োজন করে রোজাদারের মাঝে ইফতারি বিতরণ করেন ও রোজাদারদের ইফতারি করান।

তবে আমিরাতের রাজধানী আবুধাবীর হামদান রোড়স্হ এক স্থানীয় আরবীর আয়োজন উল্লেখ করার মত। স্থানীয় এই আরবীর বাড়ি হতে প্রতিদিন পাঁচ হাজার রোজাদারকে ইফতারির প্যাকেট (উৎকৃষ্ট মানের বিরানীসহ) বিতরণ করা হয়।

বিগত ১১ বছর ধরে একই বাড়ি থেকে রমজানের প্রতিদিন ইফতারের ২ ঘন্টা আগে থেকে এ ইফতারের বিশেষ প্যাকেট রোজাদারদের মাঝে বিতরণ করা হচ্ছে। এ বাড়ি হতে প্রতিদিন ইফতারের এ বিশেষ প্যাকেট নিতে আসেন বাংলাদেশি, ভারতি, পাকিস্তানি, আফগানি, মিশরীসহ বিভিন্ন দেশের রোজাদার প্রবাসীরা।

বিশেষ করে যাঁরা বিভিন্ন কোম্পানিতে ও দোকানে কাজ করেন এমন প্রবাসীরা। প্রতিদিন ইফতারের দুই ঘন্টা আগে থেকে এ ভিল্লার আশে পাশে প্রবাসীরা আসতে শুরু করেন। ইফতারের এ বিশেষ প্যাকেট যখন দেয়া শুরু হয় তখন সারিবদ্ধ দীর্ঘ লাইনে দাড়িয়ে যান প্রবাসীরা। এ বিশেষ প্যাকেটে শুধু উৎকৃষ্ট মানের বিরানী নয় সাথে থাকে জুস, খেজুর, লবন আপ, আপেল ও পানির বোতল।

ইফতারের আগে বিরানির এ বিশেষ প্যাকেট হাতে পেয়ে বাংলাদেশী প্রবাসী জয়নাল আবেদীন বলেন, সারা দিন ডিউটি করে বাসায় গিয়ে ইফতারি তৈরি করার ঝামেলা থেকে আমাদের বাঁচিয়ে দেয় এ বিশেষ প্যাকেট। এখানকার বিরানি সত্যিই মজাদার। আমরা প্রতি রোজাতে এখানে এসে বিরানির প্যাকেট নিয়ে যাই। যা দিয়ে তৃপ্তি সহকারে ইফতার করি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026