শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাতারী নাগরিকদেরকে সৌদি আরবে কোন রকমের হয়রানী না করতে নতুন এক ফরমান জারি করেছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ।
এ
ই ফরমানে সৌদি বাদশা কাতারীদেরকে সৌদি বাদশার হৃদয়ে রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া কাতারী নাগরিকদের কে নিজেদের ভাই ও পরিবারে সদস্য হিসেবে উল্লেখ করেন।
সৌদি-কাতারি যৌথ পরিবারগুলোর মানবিক সমস্যা বা কোন রকম হয়রানী এড়াতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হটলাইন চালু করেছে – + 9 66 112 409111 কাতারী নাগরিকদের যেকোন রকম সমস্যার জন্য এই নাম্বারে অভিযোগ জানাতে বলেছে।
সৌদি ছাড়াও কাতারের সাথে কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নকারী বাহরাইনের বাদশা হমাদ বিন ইসা আল খালিফা ও একই রকমের ফরমান জারি করেছে।
সৌদি ও বাহরাইনের পররাষ্ট্র দফতর এই সংবাদ প্রকাশ করে।