মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫

দুবাই মাত করেছে বাংলাদেশের তরিকুল

দুবাই মাত করেছে বাংলাদেশের তরিকুল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পবিত্র কুরআন প্রতিযোগিতায় দুবাইয়ে চমক সৃষ্টি করেছে বাংলাদেশের ১৩ বছর বয়সী মোহাম্মদ তরিকুল ইসলাম।

সেখানে দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন এওয়ার্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে রোববার তরিকুল সবাইকে তাক লাগিয়ে দেয়। দুবাই চেম্বারসে উপস্থি লোকজন তার তেলাওয়াত শুনে অবাক। এর মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় ১০৩ প্রতিযোগির মধ্যে ফেভারিট হয়ে উঠেছে সে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

এতে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত এ প্রতিযোগিতায় যত পারফরমেন্স হয়েছে তার মধ্যে তরিকুল সেরা। এর মাধ্যমে সে পরের পর্যায়ে উন্নীত হয়েছে। বাংলাদেশে অনেক প্রতিযোগিতায় প্রথম হয়েছে তরিকুল। তাই তার বুকে সাহস দুবাইয়েও সেই ধারা অব্যাহত রাখতে পারবে।

তরিকুল বলেছে, আমি মনে করি আল্লাহর অশেষ রহমতে আমি ভাল করতে পেরেছি। যেভাবে আমি উপস্থাপনা করেছি তাতে আমি বিস্মিত। আশা করি অন্য প্রতিযোগিদের পিছনে ফেলে সামনে এগুতে পারবো। তবে এই প্রতিযোগিতায় অন্যরাও অনেক ভাল করছে।

এখানে উল্লেখ্য, মাত্র এক বছরের মধ্যে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছে তরিকুল। ১১ বছর বয়সে শুরু করেছে। গত বছর তা শেষ হয়েছে। এখন সে হাদিস নিয়ে পড়াশোনা করছে। তার শিক্ষক নিসার আহমেদ বলেছেন, প্রতিদিন আধা পাড়া করে পবিত্র কুরআন মুখস্থ করেছে তরিকুল।

এক্ষেত্রে সে বিস্ময়কর ভাল করেছে। কারণ, এক দিনে অর্ধ পাড়া পবিত্র কোরআন সবাই মুখস্থ করতে পারে না। রোববার রাতে তরিকুল তার পারফরমেন্স উপস্থাপন করেছে। এ রাতে আরো প্রতিযোগির মধ্যে ছিল সৌদি আরবের প্রতিযোগি আহমেদ আবদুল আজিজ আল ওবাইদান।

এর আগে তিনি আন্তর্জাতিক বেশ কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার মধ্যে ৫টিতে শীর্ষ স্থান অর্জন করেছেন। আজ মঙ্গলবার এ প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে। আর সমাপনী হবে বুধবার দুবাই সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল এসোসিয়েশন বিল্ডিংয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026