শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৬

মানুষের মতো ঠোঁট নিয়ে জন্মেছে ছাগলছানা

মানুষের মতো ঠোঁট নিয়ে জন্মেছে ছাগলছানা

বিস্ময়কর ডেস্ক: ভারতের কেরালায় জন্ম নিয়েছে অদ্ভুত এক ছাগলছানা। এর রয়েছে মানুষের মতো ঠোঁট। তবে নেই কোনো চোখ। এ জন্য নিজের মায়ের কাছে গিয়ে দুধ পান করার মতো সামর্থ নেই তার।

লে স্থানীয়রা দাবি তুলছেন, এমন ছাগলছানাকে মরে যেতে দেয়া উচিত। কিন্তু এর যিনি মালিক ও তার স্ত্রী তাকে মায়ের মমতায় বড় করে তুলছেন। তারা মরতে দিতে চান না ওকে।

এ খবর চারদিকে চাউর হয়ে যাওয়ার পর প্রতিদিন মানুষ ভিড় জমাচ্ছে ওই বাড়িতে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।

এতে বলা হয়, কোজিকোড়ি জেলার বালুসেরিতে ভি চন্দ্র নামের এক কৃষকের খামারে জন্ম নেয় ওই অদ্ভুত ছাগলছানা। তা দেখে স্থানীয়রা একে মেরে ফেলার পরামর্শ দেন। কিন্তু ভি চন্দ্র ও তার স্ত্রীর মনে মানবিকতা জেগে ওঠে। মায়ের মমতায় তার স্ত্রী ছাগলছানাটিকে কোলে তুলে নেন। সেই থেকে তারাই এখন এর পিতামাতা হয়ে উঠেছেন। তারাই তাকে খাবার খাওয়াচ্ছেন।

যাবতীয় দেখাশোনা করছেন, যেমনটি করা হয় একটি নবজাতক শিশুর ক্ষেত্রে। ভি চন্দ্র বলেন, আমরা চোখ ছাড়া জন্ম নেয়া এ ছাগলছানাটি দেখে হতাশ হয়েছি। কষ্ট পেয়েছি। আমাদের পরিবার গবাদিপশু পালন করে প্রজন্মে পর প্রজন্ম ধরে।

কিন্তু আমরা এমন পশু কখনো দেখি নি। পশু চিকিৎসক বলেছেন, এটা হয়েছে বিরল এক রোগের কারণে। কিন্তু স্থানীয়রা ছাগলছানাটিকে অশুভ আখ্যায়িত দিয়ে একে মেরে ফেলতে পরামর্শ দেয়।

কিন্তু আমার স্ত্রী তাকে কোলে তুলে নিলেন। বললেন, বাচ্চাটিকে বাঁচাতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026