মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫

ধ্বংসস্তুপে একসাথে ইফতার করেন সিরিয়ার বাসিন্দারা

ধ্বংসস্তুপে একসাথে ইফতার করেন সিরিয়ার বাসিন্দারা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছেই অবস্থিত দৌমা এলাকা। বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকার বেশিরভাগই এখন ধ্বংসস্তুপে নিমজ্জিত। কিন্তু এরই মধ্যে সেখানকার বাসিন্দারা একসাথে ইফতার করার ব্যবস্থা করেছেন।

বাসিন্দাদের জন্য এরকম ইফতারের আয়োজন করেছেন সিরিয়ান আদালেহ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি ২০১২ সালে তার কার্যক্রম শুরু করে। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় ঘৌটা এলাকায় সহায়তা দেয়ার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটির কাজ শুরু হয়। রমজানের শেষ ১০ দিন প্রতিষ্ঠানটি দৌমার বাসিন্দাদের খাবার সরবরাহ করবে।

মানবাধিকার সংস্থার একজন কর্মকর্তা বলেন, বিমান হামলার ভয়ে আমরা সাধারণত এ ধরনের আয়োজন করি না। কিন্তু সাম্প্রতিক চুক্তির সুবিধা নিচ্ছি আমরা।

সিরিয়ায় চলমান অবরোধ-সংঘর্ষের জেরে সেখানে খাদ্যের দাম অনেক চড়া। ইফতারির জন্য যে খাবার দৌমায় সরবরাহ দেয়া হয় সেটি তৈরি হয় পূর্বাঞ্চলীয় এলাকা ঘৌটায়।

প্রায় চার বছর ধরে অবরুদ্ধ অবস্থায় আছে দৌমা এলাকা। গত অক্টোবরের পর গত মাসে প্রথমবারের মতো একটি সাহায্য সংস্থা এলাকাটিতে প্রবেশ করতে পারে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকাটি নিয়ন্ত্রণ করে জায়েশ-আল-ইসলাম, আর গত কয়েক বছর ধরে এই এলাকাকে লক্ষ করে অনবরত বিমান ও বোমা হামলা চালিয়ে আসছে সিরিয়ার সরকারি বাহিনী।

সম্প্রতি অবরুদ্ধ শহর দৌমার বাসিন্দারা একসাথে ইফতার করছেন এমন কিছু ছবি অনলাইনে ব্যাপক শেয়ার হচ্ছে। যেখানে দেখা যায়, শহরের প্রায় একশোর মতো বাসিন্দা একসাথে ইফতার করছেন। তাদের মধ্যে একজন বলেন, বিমান হামলার ভয়ে আমরা মসজিদে লুকিয়ে ইফতার করেছি অনেক সময়।

সিরিয়ার একজন মেডিকেল টেকনোলজিস্ট টুইটারে ছবিগুলো পোস্ট করে লেখেন, দৌমায় মৃত্যুর পরিবর্তে আজ জীবনের ছোঁয়া। আরেকজন টুইটার ব্যবহারকারী এই খাবারকে বর্ণনা করছে ইফতার অব হিরোজ বলে। আরেকজন লিখেছেন, অনেক জটিল পরিস্থিতির মধ্যে এই মানুষগুলো মানুষের জন্য কাজ করছে এবং অন্যদের জন্যও উদাহরণ তৈরি করছে।

ছবিগুলো অনলাইনে প্রকাশের পর হাজার হাজার মানুষ এটি শেয়ার করছে ও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছে। ছবিগুলো শেয়ার করে রোজাদারদের সুস্বাস্থ্যও কামনা করেছেন সিরিয়ার নামকরা কয়েকজন সাংবাদিক। অনেক ব্যবহারকারী বলেন, ছবিগুলোতে যে শিশুদের দেখা যাচ্ছে তারা সবাই যুদ্ধে পরিবার-পরিজন হারানো এতিম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026