মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫২

গাড়ি চালাতে গিয়ে সৌদি নারীর মৃত্যু

গাড়ি চালাতে গিয়ে সৌদি নারীর মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দা নগরীতে গাড়ি চালানো শেখার সময় দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম আল মারসাদ জানিয়েছে, দুর্ঘটনার সময় নিহত নারীর স্বামী পাশের আসনে বসে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জেদ্দার আল মানার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের কাছে নিহতের স্বামী বলেন, আমার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলাম। সে গাড়ি চালাচ্ছিল আর পাশ থেকে তাঁকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছিলাম। হঠাৎ করেই গাড়িটির গতি বেড়ে যায় ও প্রচণ্ড ঝাঁকি দেয়।

এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশেই বড় একটি পাথরকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামীও। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

সৌদি আরবে কিছুদিন আগেই নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। দেশটি ‘ভিশন-২০৩০’ নামে একটি সংস্কার কর্মসূচি শুরু করেছে।

এর মধ্যে রয়েছে তেলের ওপর নির্ভরতা থেকে অর্থনীতিকে বের করে আনা, তরুণ নাগরিকদের কর্মসংস্থানে নতুন নতুন খাত তৈরি, নারীর ক্ষমতায়ন ও নাগরিকদের জীবনযাপনের ওপর কড়াকড়ি শিথিলের মতো বিষয়গুলো।

শুরুর ধাপ হিসেবে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। তবে ২০১৮ সালের জুন মাস থেকে এই আদেশ বাস্তবায়ন হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026