মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৮

অর্ন্তকলহে নিজেদের ১৫ সঙ্গীর শিরচ্ছেদ করল আইএস

অর্ন্তকলহে নিজেদের ১৫ সঙ্গীর শিরচ্ছেদ করল আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নৃশংসভাবে শিরশ্ছেদের জন্য কুখ্যাত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে এবার রেহাই পেল না নিজেদের সঙ্গীরাও।

এবার আফগানিস্তানে অন্তর্কলহের জের ধরে আইএসের ১৫ সদস্যকে শিরশ্ছেদ করে হত্যা করেছে একই গোষ্ঠীর আরেকটি গ্রুপ।

এক আফগান কর্মকর্তার বরাতে শুক্রবার এ সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের নানাগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেন, আইএসের অন্তর্কলহের কারণে ওই সদস্যদের শিরশ্ছেদ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অচীন প্রদেশের সুখআব বাজারে এ ঘটনা ঘটে। তবে আইএসের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি।

এদিকে বৃহস্পতিবার নানাগারহারেই আত্মঘাতী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। পাকিস্তান সীমান্তবর্তী এ এলাকাতে আইএসের জোর তৎপরতা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026