সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬

পম্পেও ইমরান খান ফোনালাপ: ইসলামাবাদের প্রত্যাখ্যান

পম্পেও ইমরান খান ফোনালাপ: ইসলামাবাদের প্রত্যাখ্যান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে ফোনালাপ করেছেন। বৃহস্পতিবারের এ ফোনালাপ প্রসঙ্গে মার্কিন বিবৃতিকে ঘিরে পাকিস্তানে শুরু হয়েছে তুমুল উত্তেজনা ।

যুক্তরাষ্ট্র পাকিস্তানে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে কাজ করবে। দেশটির পক্ষ থেকে এমন বিবৃতি প্রকাশের পর সমালোচনা শুরু হয় পাকিস্তানে। এদিকে, বিবৃতিটি প্রকাশের পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা সংশোধনের আহ্বান জানানো হয়।

সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রি শাহ মাহমুদ কোরেশি বলেন, যুক্তরাষ্ট্রের বিবৃতি অনুযায়ী পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, যদিও ফোনালাপের সময় কোনোভাবেই এ প্রসঙ্গে কোনো কথা হয়নি।

তবে কোনোধরণের সংশোধনের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির মুখপাত্র জানান. ইমরান খানের সাথে ফোনালাপের বিবৃতিটি কোনোভাবেই সংশোধন করা হবেনা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের তালিবান গোষ্ঠীদের সহায়তা করার কথা বলে আসলেও বিষয়টি দেশটি সব সময়ই অস্বীকার করে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026