সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পাঁচ দিন গ্যাস উত্তোলন বন্ধ

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পাঁচ দিন গ্যাস উত্তোলন বন্ধ

শীর্ষবিন্দু নিউজ: বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্র আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে গ্যাস উত্তোলন বন্ধ করা হয়েছে। এ কাজের জন্য গ্যাসক্ষেত্রটি পাঁচ দিন অর্থাত্ ১৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ২০ অক্টোবর থেকে আবার গ্যাসক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলন শুরু হবে। আজ মঙ্গলবার শেভরন বাংলাদেশের ঢাকা কার্যালয়ের মিডিয়া থেকে এ তথ্য জানানো হয়।

পেট্রোবাংলা ও শেভরনের একটি সূত্র জানিয়েছে, দেশের অন্য গ্যাসক্ষেত্রগুলোর উত্পাদন কিছুটা বাড়িয়ে চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ ঠিক রাখা যাবে বলে তাঁরা আশা করছেন। তবে উত্তোলনের দিকে থেকে বিবিয়ানা দেশের একক বৃহত্তম হওয়ায় কোনো কোনো স্থানে গ্যাসের সংকট দেখা দিতে পারে।

বিবিয়ানা থেকে প্রতিদিন ৮০ কোটি ঘনফুট গ্যাস তোলা হয়, যা এখন সম্পূর্ণ সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি। এ গ্যাসক্ষেত্রটি পাঁচ দিন বন্ধ থাকার কারণে দেশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। তবে ঈদের ছুটির কারণে গ্যাসের চাহিদা কম থাকবে। তাই রক্ষণাবেক্ষণের জন্য এই সময় বেছে নেওয়া হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026