শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৭

ইরানে ইসরাইলের হামলা, চলতে পারে ২-৩ সপ্তাহ

ইরানে ইসরাইলের হামলা, চলতে পারে ২-৩ সপ্তাহ

এবার ইরানের রাজধানী তেহরানে হামলা করেছে ইসরাইল। হামলার আগে দেশটি দাবি করেছিল, তেহরানের আকাশ পুরোপুরি তারা নিয়ন্ত্রণে নিয়েছে। খবর আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির।

ইরানের রাজধানী তেহরানজুড়ে ইসরায়েলের টানা হামলার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত চালানো হতে পারে।

তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে অভিযানের ব্যাপ্তি নির্ধারণে রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের ওপর। এদিকে, সোমবারও তেহরানের কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হামলার আগে ইরানিদের সরে যেতে এক নজিরবিহীন সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের হাসপাতালে হামলা করেছে ইরান। যা যুদ্ধাপরাধের শামিল।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইল ইরানের ‘বিজয়ের দ্বারপ্রান্তে’ অবস্থান করছে। কেননা তেহরানের আকাশ এখন সম্পূর্ণ ইসরাইলের নিয়ন্ত্রণে।

ইরান-ইসরাইল সংঘাতের সূত্রপাত ঘটে গত শুক্রবার। ইসরাইল একযোগে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও মিসাইল ও ড্রোন হামলা শুরু করে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, ইরান বলছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে, এবং ১,০০০-র বেশি মানুষ আহত।

এ সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি দ্রুত শান্ত না হলে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, আমাদের হাতে একটি সামরিক লক্ষ্যবস্তুর তালিকা আছে, যা আমরা দ্রুত শেষ করতে পারি। কিন্তু যদি তারা সরকারি প্রতীক বা অর্থনৈতিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করার সিদ্ধান্ত নেন, তাহলে সময় আরও লাগবে।

এই হামলার পেছনে চূড়ান্ত লক্ষ্য হিসেবে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে এতটাই ক্ষতিগ্রস্ত করা, যাতে তারা আবার আলোচনার টেবিলে বসে এবং কঠোর একটি চুক্তি স্বাক্ষর হয়।

ওই কর্মকর্তা আরও জানান, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলকে বার্তা দিয়েছে, তারা হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা আঘাত বন্ধ করতে প্রস্তুত এবং আলোচনায় ফিরতে চায়। তবে তার জন্য ইসরায়েলকেই প্রথমে থামতে হবে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইতোমধ্যে নাতাঞ্জের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তবে ফারদো স্থাপনায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম।

তেহরানে হামলার আগে একটি নজিরবিহীন সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পারসিয়ান ভাষার মুখপাত্র কামাল পেনহাসি বলেন, প্রিয় নাগরিকগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে তেহরানের ৩ নম্বর জেলার নির্দিষ্ট এলাকা অবিলম্বে খালি করুন।

তিনি জানান, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী এই এলাকায় অভিযান চালাবে। ঠিক যেমনটি বিগত কয়েকদিন তেহরানের অন্যান্য অংশে অভিযান চালানো হয়েছে।

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যম। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026