শীর্ষবিন্দু নিউজ: সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ৫টি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। ৫টি মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রেসক্লাব নির্বাচনে মোট ১১টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে মোহাম্মদ বদরুদ্দোজা বদর প্রার্থিতা প্রত্যাহার করায় এই পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবির ও মুহাম্মদ ফয়জুর রহমান। সহ-সভাপতির ২টি পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হুমায়ূন রশিদ চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করায় এই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আজিজুল হক মানিক, এম সিরাজুল ইসলাম, কামকামুর রাজ্জাক রুনু, মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও সৈয়দ সুজাত আলী।
সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন আব্দুর রশিদ মো. রেনু, আবদুল কাদের তাপাদার, মো. আফতাব উদ্দিন ও মোহাম্মদ সিরাজুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থিরা হচ্ছেন ইকবাল মাহমুদ, এম এ মতিন, মো. ফয়ছল আলম ও শাহাব উদ্দিন শিহাব। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল বাতিন ফয়সল, কবীর আহমদ সোহেল, খালেদ আহমদ ও মঈনুল হক বুলবুল।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইকবাল মাহমুদ প্রার্থিতা প্রত্যাহার করায় এই পদে আহবাব মোস্তফা খান ও মঞ্জুর আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে ইকবাল মাহমুদ প্রার্থিতা প্রত্যাহার করায় এই পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন ইয়াহইয়া ফজল ও মো. আব্দুল মুকিত (অপি)।
সদস্যের তিনটি পদে আবদুর রাহমান প্রার্থিতা প্রত্যাহার করায় এই পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন কামাল উদ্দিন আহমেদ, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নূর আহমদ, মো. মুহিবুর রহমান, শামসুল ইসলাম শামীম ও শেখ আশরাফুল আলম নাসির। বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার শেষে বিকেল ৫টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং সদস্য এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট এ.কে.এম. শমিউল আলম চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর। চূড়ান্ত প্রার্থী তালিকা নোটিশ বোর্ডে টানানো হয়েছে। এ সময় প্রার্থী ও প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।