সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৪

সাম্প্রদায়িক গোষ্ঠী মোকাবেলায় একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে গণজাগরণ মঞ্চের আহবান

সাম্প্রদায়িক গোষ্ঠী মোকাবেলায় একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে গণজাগরণ মঞ্চের আহবান

শীর্ষবিন্দু নিউজ: জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবেলায় একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে যশোরের মালোপাড়া অভিমুখী গণজাগরণ মঞ্চের রোডমার্চ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরে পৌঁছায়। সেখানে জনসভায় বক্তব্য দেন জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে তরুণ সমাজ ও মুক্তিযোদ্ধাদের দুর্বার গণঅন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ইমরান বলেন, ফরিদপুর জেলা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। এই আন্দোলনে সকলকে অংশ নিতে হবে। জামায়াত-শিবির দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন করে যে তাণ্ডবলীলা চালাচ্ছে তার প্রতিবাদে সারা দেশের মানুষকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের ডাক দিয়েই সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মালোপাড়া অভিমুখে গণজাগরণ মঞ্চের দুই দিনের রোডমার্চ শুরু হয়েছে বলে জানান তিনি। জনসভায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন ইমরান। এগুলো হলো- সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে আলাদা আইন প্রণয়ন, হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তি নিশ্চিত করা এবং সারা দেশে আক্রান্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া।

গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের যশোর ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট চালানো হয়। এরপর গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত মালোপাড়ার উদ্দেশ্যে রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগ থেকে আটটি বাসে করে এই রোডমার্চ শুরু করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026