রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১২

ইরাকে হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

ইরাকে হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদ ও বাকুবা শহরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে পৌছেছে। দেশটির সরকারি কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সিরিজ বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

এদের মধ্যে বাকুবা শহরে সরকার সমর্থক একজন সুন্নির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান লক্ষ্য করে আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হয়। অন্যদিকে বাগদাদে হামলায় নিহত হয় আরো ২২ জন। বোমা হামলার জন্য হামলাকারীরা সাতটি গাড়ি ব্যবহার করে।

সাম্প্রতিককালে ইরাকে সাম্প্রদায়িক হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ বলছে, বিভিন্ন হামলায় গেল বছর ৭ হাজার ৮’শ ১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়। এছাড়া আরো ১ হাজার ৫০ জন নিরাপত্তা কর্মী নিহত হয়। শুধুমাত্র ডিসেম্বরেই কমপক্ষে ৭৫৯ জন নিহত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026