রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৮

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলা

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইয়েমেনে একটি মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার ৩ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার মারিব প্রদেশের ওয়াদি অদিদা অঞ্চলের একটি সড়কে সন্দেহভাজন জঙ্গিরা গাড়িতে করে যাওয়ার সময় তাদের ওপর ড্রোন হামলা পরিচালিত হয়।

এতে ঘটনাস্থলে ৩ জঙ্গি নিহত হয়। ড্রোন হামলার সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ধারণা করা হচ্ছে গাড়িতে অস্ত্র, গোলাবারুদ বা বিস্ফোরক বহন করছিল জঙ্গিরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। আরব উপসাগরবেষ্টিত আল-কায়েদার স্থানীয় শাখা সংগঠনটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সশস্ত্র সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। ইয়েমেনভিত্তিক আল-কায়েদার ওপর নিয়মিত মার্কিন ড্রোন অভিযান পরিচালিত হয়। হামলায় বেসামরিক মানুষের প্রাণ হারানোর ঘটনাও সেখানে নৈমিত্তিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026