শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সোমালিয়ায় জাতিসংঘের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক। তবে অপর নিহতের নাগরিকত্ব জানা যায়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে। সোমালিয়া গালকায়ো বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় এক নিরাপত্ত কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পোশাক পরে এক দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান। হাসান আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অপর ব্যক্তি নিহত হন। নিহতরা জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি’র কর্মী বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।