সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫

দেশের কথা চিন্তা করে বেতন কমালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

দেশের কথা চিন্তা করে বেতন কমালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তিউনিসিয়ার প্রেসিডেন্ট মুনসিফ মারজোকি স্বেচ্ছায় তার দুই-তৃতীয়াংশ বেতন কর্তন করেছেন। মূলত অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা তিউনিসিয়ার ব্যয় সংকোচনের জন্যই তার এই সিদ্ধান্ত। শুক্রবার তিউনিসিয়ান প্রেসিডেন্ট তার এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, আমরা আর্থিক সঙ্কটে আছি। তাই আমি রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে বেতন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি। ২০১১ সালে তিউনিসিয়ায় আরব স্প্রিং এর পর থেকে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। প্রেসিডেন্ট মুনসিফ মারজোকির বর্তমান বেতন ৩০ হাজার তিউনিসিয়ান দিনার। এখন থেকে তিনি মাত্র ১০ হাজার তিউনিসিয়ান দিনার নেবেন।

জানা গেছে, সম্প্রতি বিশ্বব্যাংক তিউনিসিয়াকে ১০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে যাচ্ছে। এই সহায়তা পেতে খোদ তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেশ তদবির করেছেন বলেও জানা গেছে। যা দেশটির ৬ লাখ ২৪ হাজার ব্যবসায়িকে তাদের ব্যবসায় সম্প্রসারণের জন্য খরচ করা হবে। পাশাপাশি যা দেশটির ১.২ মিলিয়ন চাকরিজীবীর জন্যও বেশ সুসংবাদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026