মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশিসহ নিহত ১৫

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশিসহ নিহত ১৫

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশিসহ ১৫ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪জন। আহতদের মধ্যে নয় জনই বাংলাদেশি। আহত একজনের ‍অবস্থাও গুরুতর।

এছাড়া, আহত চার বাংলাদেশিকে স্থানীয় আল বারাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচ জনকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রমিক ক্যাম্পে প্রেরণ করা হয়েছে। বার দুবাই পুলিশ স্টেশনের পরিচালক কর্নেল আলী গানিম সংবাদ মাধ্যমকে জানান,  সকালে ২৯ জন এশিয়ান শ্রমিক নিয়ে বাসটি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026