শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯

ফেসবুক হঠাৎ অচল

ফেসবুক হঠাৎ অচল

প্রযুক্তি আকাশ অনলাইন ডেস্ক:

ফেসবুক এ বার্তাটি দেখায়ফেসবুক এ বার্তাটি দেখায়কিছুক্ষণ সময়ের জন্য বিশ্বজুড়ে ফেসবুকে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা। প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে ফেসবুকের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পান ব্যবহারকারীরা যাতে লেখা ছিল সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরাও এই সমস্যায় পড়েন।অবশ্য হঠাৎ ফেসবুক অচল হয়ে পড়ার কারণ সম্পর্কে কোনো ব্যাখা দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। বতর্মানে ফেসবুক আবার সচল হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার বিষয়ে ব্যাখা দিতে পারেনি ফেসবুক কর্তৃপক্ষ। সম্ভবত ফেসবুক সাইটে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুক অচল হয়ে পড়ার বিষয়টি জানাতে টুইটারকে বেছে নেন অনেকেই। এর আগে ২০১০ সালে একবার আড়াই ঘণ্টার জন্য অচল হয়ে পড়েছিল ফেসবুক। ওইসময় সার্ভারে ত্রুটির কারণে ফেসবুকের অটোমোটেড সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল।

হঠাৎ অচল হয়ে পড়া সম্পর্কে ফেসবুকের এক মুখপাত্র গার্ডিয়ানকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে একটি সমস্যার কারণে ফেসবুকে কিছুক্ষণের জন্য কোনো কিছু পোস্ট করতে পারেননি ব্যবহারকারীরা। আমরা দ্রুত সমস্যার সমাধান করেছি। এখন পুরোপুরি আবার ফিরে এসেছি। এই সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026