বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯

অভিনয়ে কাইলি মিনোগ

অভিনয়ে কাইলি মিনোগ

বিনোদন ডেস্ক: তিন বছর পর আবার হলিউডে ফিরছেন গায়িকা-অভিনেত্রী কাইলি মিনোগ। ছবির নাম ‘স্যান আন্ড্রিয়াস’। এতে রেসলিং তারকা ডোয়ায়েন জনসনের সঙ্গে দেখা যাবে ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ এক ভুমিকম্পকে ঘিরেই ছবির গল্প এগোবে। তখন উদ্ধার কাজে নিয়োজিত এক হেলিকপ্টার চালক তার মেয়েকে খুঁজে পেতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে হাত মেলায়। ডোয়াইনের স্ত্রীর ভ‚মিকায় কার্লা গুগিনো আর কন্যাসন্তান চরিত্রে দেখা যাবে আলেক্সান্ড্রা ড্যাডারিওকে। তাহলে কাইলির চরিত্রটি কেমন হবে? এখনও অবশ্য তা খোলাসা করা হয়নি। তবে হলিউড রিপোর্টার জানিয়েছে, ছবিটির গানেও তিনি কাজ করবেন। ব্রাড পিটন পরিচালিত স্যান আন্ড্রিয়াস প্রেক্ষাগৃহে আসবে আগামী বছরের জুনে।

সর্বশেষ দুই বছর আগে হলি মোটরস ছবিতে অভিনয় করেছিলেন কাইলি। তার বিখ্যাত ছবি মুলা রুজ (২০০১)। তবে নতুন ছবি তাকে সুঅভিনেত্রীর স্বীকৃতি এনে দেবে বলে আশাবাদী তিনি। এ বছরের ১৪ মার্চ বাজারে এসেছে কাইলির দ্বাদশ স্টুডিও অ্যালবাম কিস মি ওয়ান্স। এই অ্যালবামের কান্ট গেট ইউ আউট অব মাই হেড গানটি সাড়া জাগিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026