মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২

আমিরাতে ইফতারের অন্যরকম আয়োজন

আমিরাতে ইফতারের অন্যরকম আয়োজন

আব্দুল্লাহ আল মামুন: সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রটি সাতটি পরম রাজতন্ত্রের সমষ্টি।  আবুধাবি, দুবাই, আজমান, ফুজাইরাহ, শারজাহ,  রাস আল-খাইমাহ এবং উম্ম আল-কাইওয়াইন এই সাতটি স্থানে চলে পবিত্র রমজান মাসে অন্যরকম ইফতারের আয়োজন।

বিশেষ করে দুবাইয়ে আরবিরা নিজেদের উদ্যেগে বিভিন্ন স্থানে ইফতারের ব্যবস্থা করেছে। কাঁচা চানার সঙ্গে পাতলা খিচুড়ি দেশ থেকে আসা নতুন বাংলাদেশি প্রবাসীদের অন্যরকম আয়োজন। আরবিদের এই ইফতারে বাংলাদেশিদের সঙ্গে পাকিস্তানি ও ভারতীসহ অন্যান্য দেশের মুসুল্লিরাও অংশ নেয়।

এদিকে দুবাইয়ের বাংলা বাজারে বিকেল থেকে ভিড় বাড়তেই থাকে ইফতার সামগ্রী নেওয়ার জন্য। এখানে ইফতার সামগ্রির মধ্যে পাওয়া যাচ্ছে চানা, পেঁয়াজু, বেগুনি ছাড়াও বিভিন্ন ধরনের বিরিয়ানি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026