মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬

দুবাইয়ে নির্মাণ হবে তাপনিয়ন্ত্রিত শহর

দুবাইয়ে নির্মাণ হবে তাপনিয়ন্ত্রিত শহর

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তাপনিয়ন্ত্রিত অত্যাধুনিক একটি শহর গড়ার পরিকল্পনা করছে দুবাই কর্তৃপক্ষ। শহরটিতে বিশ্বের বৃহত্তম শপিং মল থাকবে। থাকবে একটি ইনডোর পার্ক, একাধিক হোটেল, স্বাস্থ্যকেন্দ্র, নাট্যশালা প্রভৃতি। গত শনিবার সংশ্লিষ্ট নির্মাণকারী (ডেভেলপার) প্রতিষ্ঠানের দেওয়া বিবৃতির বরাত দিয়ে গতকাল রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রকল্পটির নির্মাণকাজ কবে শুরু হবে, এ ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি। এ ছাড়া প্রকল্পের খরচের দিকটিও উল্লেখ করা হয়নি। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মালিকানাধীন ডেভেলপার প্রতিষ্ঠান দুবাই হোল্ডিং এই শহর নির্মাণ করবে। প্রতিষ্ঠানটি জানায়, তারা ‘মল অব দ্য ওয়ার্ল্ড’ বানানোর পরিকল্পনা করছে। পুরোটাই পায়ে হাঁটা পথের এই কমপ্লেক্সের আয়তন হবে চার কোটি ৮০ লাখ (৪৮ মিলিয়ন) বর্গফুট। এই প্রকল্পে কাচের গম্বুজের নিচে বিশ্বের সবচেয়ে বড় থিম পার্ক থাকবে। শীতকালে এটি খুলে দেওয়া হবে। শহরের বিভিন্ন সুযোগ-সুবিধার সংযোগ ঘটাতে থাকবে সাত কিলোমিটার দীর্ঘ পায়ে হাঁটা পথ। এটি আচ্ছাদিত ও গ্রীষ্মের সময় শীতাতপনিয়ন্ত্রিত থাকবে।

শেখ মোহাম্মদ বলেন, বিদ্যমান মৌসুমি পর্যটনের চেয়ে আমাদের লক্ষ্যমাত্রা বেশি। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি পর্যটন। আমরা ইউএইকে বছরব্যাপী পর্যটনের একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়তে চাই। এ কারণে আমরা গ্রীষ্মের মাসগুলোয় আরামপ্রদ তাপনিয়ন্ত্রিত পরিবেশের ব্যবস্থা করতে কাজ শুরু করব। মল অব ওয়ার্ল্ড প্রতিবছর ১৮ কোটি (১৮০ মিলিয়ন) দর্শনার্থী টানতে সক্ষম হবে বলে আশা করছে দুবাই কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026