বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪

তিনদিনের যুদ্ধবিরতিতে ‌গাজায় ফিরছে মানুষ

তিনদিনের যুদ্ধবিরতিতে ‌গাজায় ফিরছে মানুষ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তিন দিনের যুদ্ধবিরতির ফাঁকে বিধ্বস্ত গাজায় ফিরতে শুরু করেছেন এর বাসিন্দারা রোববার মধ্যরাত থেকে শহরের দোকান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। উপকূলবর্তী জনপদগুলোতেও মানুষ ফিরে আসছে। উদ্বাস্তুদের নিজ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোর সামনে অপেক্ষা করছে ছোট ছোট যানবাহন।

মিশরের মধ্যস্থতায় রোববার রাত ৯টা থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। এর আগে বেশ কয়েকবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মানেনি ইসরাইল। যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা চালিয়ে গেছে দেশটি। তবে এবারের যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

গাজার বাসিন্দা ৫৮ বছর বয়সী হিকমত আত্তা বলেন, আমরা আমাদের ঘরের অবস্থা দেখতে ফিরে এসেছি। তবে একদিন পরই যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমরা শুধুমাত্র একদিনের জন্য ফিরে এসেছি। আজ রাতেই চলে যাবো।

গাজায় গত ৮ জুলাই শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত এক হাজার ৯৪৫ হন ফিলিস্তিনি ও ৬৭ জন ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। সংঘর্ষ বন্ধে মধ্যস্থতা করছে মিশর। ওই মধ্যস্থতার অংশ হিসেবে সর্বশেষ দফা সহ আরও বেশ কয়েক দফা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026