বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২২

ভারতে পাচারের সময় বেনাপোলে কোটি টাকার মেশিনারি আটক

ভারতে পাচারের সময় বেনাপোলে কোটি টাকার মেশিনারি আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় এক কোটি টাকা মূল্যের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি পণ্যের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকাল ১০টার দিকে চোরাচালানের নিরাপদ রুট পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্তের একটি বাড়ি থেকে চালানটি আটক করা হয়। তবে এ ঘটনায় চোরাকারবারী চক্রের কোনো সদস্যকে আটক করা হয়নি।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, সুয়েটার তৈরির কাজে ব্যবহৃত ১৮টি ডায়েলিং মেশিনসহ উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতি। স্থানীয়দের ধারণা বাংলাদেশের মিল কারখানায় উৎপাদন কার্যক্রম হ্রাস পাওয়ায় এসব মেশিনারি যন্ত্রপাতি ভারতে পাচার হয়ে যাচ্ছে।

বিজিবি জানায়, সকালে গোপন সংবাদ ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী একটি পরিত্যক্ত বাড়ি থেকে মেশিনারি চালানটি আটক করা হয়। এসময় চোরাকারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে থেকে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা হবে বলে জানায় বিজিবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026