সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২১

মক্কায় পাঁচ বাংলাদেশি নিহত

মক্কায় পাঁচ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পাঁচ বাংলাদেশি, আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। যাদের সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। মক্কা শহরের জাবাল আল নুর এলাকায় বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম জানিয়েছেন।

accident.jpg

নিহতরা হলেন- গাড়িচালক আইয়ুব, নাজিম হোসেন, শরিফ, মো. আলম ও মনসুর। আহত দুজন হলেন- জয়নাল ও ইসলাম। আহতদের অবস্থাও গুরুতর বলে জানান রাষ্ট্রদূত।

হতাহত সবার বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, লাশগুলো বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026