সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২০

ফের আল-আকসা খুলে দেয়া হয়েছে

ফের আল-আকসা খুলে দেয়া হয়েছে

আল-আকসা ফের খুলে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল। কম্পাউন্ডে গুলি চালানোর ঘটনার পর বুধবার দিনের শেষভাগে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার মসজিদ কম্পাউন্ড ফের খুলে দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

মুয়াতাজ হিজাজি নামে এক ফিলিস্তিনি এহুদা গ্লিক নামে ইহুদি এক অ্যাক্টিভিস্টকে লক্ষ্য করে গুলি চালান। এসময় পুলিশ গুলি চালালে নিহত হন মুয়াতাজ হিজাজি। এতে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ঘ ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মসজিদ কম্পাউন্ড বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ ‍অবশ্য তখনই বলেছিলো এটি সাময়িক সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন পিসাকি অবশ্য এর পরপরই এক বিবৃতিতে মসজিদটি খুলে দেওয়ার আহ্বান জানান। মার্কিন মুখপাত্র অবশ্য এহুদা গ্লিক নামে ওই ইসরায়েলি-আমেরিকানের ওপর গুলি চালানো ঘটনায় নিন্দাও জানান। বৃহস্পতিবার মসজিদটি আবার নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026