আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নারীরা পুরুষের সমান নন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মাতৃত্ব প্রত্যাখ্যান করায় নারীবাদীদের সমালোচনাও করেন তিনি।
বিবিসির এক খবরে জানা যায়, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত নারীদের এক সম্মেলনে এরদোয়ান বলেন, নারীরা কখনোই পুরুষের সমান হতে পারবেন না। কারণ এটা প্রকৃতিবিরোধী। তিনি বলেন, কর্মক্ষেত্রে একজন পুরুষ ও একজন অন্তঃসত্ত্বা নারীকে কখনো সমানভাবে কাজ করানো সম্ভব নয়। সমতার চেয়ে নারীদের সমমর্যাদা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ইসলামে মাতৃত্বকে যে গুরুত্ব ও মর্যাদা দেওয়া হয়েছে তা নারীবাদীরা বুঝতে পারেননি বলে মন্তব্য করেন এরদোয়ান। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের জন্য এরদোয়ান এর আগেও বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন। এর আগে তিনি বলেন, কলম্বাসের আমেরিকা মহাদেশ আবিষ্কারের ৩০০ বছর আগে মুসলিমরা তা আবিষ্কার করেন। নারীদের তিনটি করে সন্তান নেওয়ারও আহ্বান জানান তিনি।