বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০

মিশেল ওবামার পোশাক ও খোলা চুল নিয়ে বিতর্ক

মিশেল ওবামার পোশাক ও খোলা চুল নিয়ে বিতর্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজকে শ্রদ্ধা ও নতুন বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সস্ত্রীক রিয়াদে যান। তবে সফরে মিশেলের পোশাক ও খোলা চুল নিয়ে সৌদিতে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। নতুন বাদশাহর সঙ্গে আলোচনা ও সাক্ষাতের সময় ওবামার পাশেই ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ সময় তার গায়ে ছিল নীল শর্টকাট জামা ও প্রায় একই রঙের কোট। চুল খোলা। মুখে লাল লিপস্টিক।

অভিযোগ উঠেছে, বাদশাহ ও ওবামার বৈঠকের খবর প্রচারের সময় সৌদি আরবের একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল মিশেলকে ঝাপসা করে দেয়। সৌদি আরবের নিয়মে, কোনো নারী মুখ খুলে কিংবা বোরকা ছাড়া জনসমক্ষে আসতে পারবেন না। টিভিতে তাদের উপস্থিতির বিষয়টি আরো কঠোর। চুল ও শরীর বোরকা দিয়ে ঢেকেই টিভির পর্দায় আসতে হবে তাদের। আর এ জন্যই হয়তো ‘খোলামেলা’ মিশেলকে দর্শকদের দৃষ্টির বাইরে রাখতে ওই কাজ করে টিভি চ্যানেলটি।

মিশেলের পোশাক নিয়ে সৌদিতে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। অনেকে মিশেলকে ঝাপসা করে দেওয়ার পক্ষে যুক্তি দেন। মাথায় স্কার্ফ না পরায় মিশেলকে তীব্র সমালোচনা করেন তারা। মিশেল সৌদি আরবের নিয়ম ভেঙেছেন- এমন অভিযোগও করেন তারা।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রেও আলোচনা হয়েছে। ওয়াশিংটনে সৌদি আরবের রাষ্ট্রদূতকে বিষয়টি অবহিত করেন মার্কিন কর্মকর্তারা। তবে সৌদি রাষ্ট্রদূত হালা ঘোরানি মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে বলেন, বারাক ওবামা ও বাদশাহর বৈঠকের ছবি ঝাপসা করা হয়নি। সঠিকভাবেই ছবিটি প্রকাশ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026