সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৩

সিরিয়ার শরণার্থী: ধনী আরব দেশগুলোর ভূমিকা শূন্য

সিরিয়ার শরণার্থী: ধনী আরব দেশগুলোর ভূমিকা শূন্য

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত কয়েক সপ্তাহে ইউরোপে শরণার্থী সঙ্কট সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ ইউরোপের দেশগুলোর তীব্র সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে সিরিয়ার প্রতিবেশী ধনী আরব দেশগুলোর ভূমিকা নিয়েও।

তুরস্কের সমুদ্র সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা সিরিয়ার তিন বছর বয়সী একটি শিশুর প্রাণহীন দেহের ছবি ইউরোপ অভিমুখে শরণার্থীদের স্রোত এবং তাদের সঙ্কটের চিত্র তুলে ধরেছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম এতো বিপুল সংখ্যক মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ৪০ লাখ মানুষ দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। অল্প সংখ্যক শরণার্থীকে গ্রহণ করার প্রস্তাব দেয়া বা মুসলিম ও খ্রিস্টান শরণার্থীদের মধ্যে পার্থক্য করায় ইউরোপের বেশ কয়েকটি দেশকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

এই সব শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য সিরিয়ার প্রতিবেশী আরব দেশগুলোকে ঠিকঠাক ভাবে চাপ দিতে না পারার বিষয়টিও আলোচনায় উঠে আসছে। সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় ধনী দেশগুলোর এ বিষয়ে আরও বেশি ভূমিকা পালন করা উচিৎ ছিল বলে মনে করেন অনেকে।

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, ছয়টি উপসাগরীয় আরব দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান ও বাহরাইন সিরিয়ার কোনো শরণার্থীকে আশ্রয় দেয়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথও অ্যামনেস্টির এই দাবিকে সমর্থন করেছেন।

২ সেপ্টেম্বর টুইটারে কেনেথ রথ বলেন, সিরিয়ার কত জন শরণার্থীকে সৌদি আরব এবং অন্যান্য গল্ফ আরব দেশ আশ্রয় দিয়েছে তা অনুমান করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026