সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩

মিনায় পদদলিত হয়ে ৩১০ জন হাজীর মৃত্যু

মিনায় পদদলিত হয়ে ৩১০ জন হাজীর মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের মিনায় আজ বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে ৩১০ জন হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০০ জন। হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারার সময় এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার দুই শতাধিক হাজির মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধারে কাজ চলছে। সৌদির সিভিল ডিফেন্সের টুইটারে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মিনায় উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত উদ্ধারকর্মীরা ২২০ হাজির মরদেহ উদ্ধার করেছে। পদদলনের ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এবার ২০ লাখের মতো মুসলমান হজ পালন করছেন।

গত ১১ সেপ্টেম্বর হজ চলাকালে মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে ১০৯ জন নিহত হন। ২০০৬ সালের জানুয়ারিতে মিনায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের সময় দুর্ঘটনায় ৩৬৪ হাজির মৃত্যু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026