শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি বাদশা বাৎসরিক হজ্জ অনুষ্ঠানের রিভিউ করার জন্য আদেশ প্রদান করেছেন। মিনায় হজ্ব ট্রাজেডির প্রকৃত কারণ বের করতে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা উপর পর্যালোচনা বা রিভিউর ঘোষণা দিলেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।
পবিত্র আরাফাতের দিন মিনাতে শয়তানকে কংকর মারতে গিয়ে ভীড়ের চাপে পদদলিত হয়ে ৭১৪ জন নিহত ও ৮০০ বেশী হাজী আহত হওয়ার পর বাদশা এই আদেশ দিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষনে বাদশা সালমান এই ট্র্যাজিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশের সাথে এর দ্রুত ইনভেস্টিগেশনের আদেশ দেন।
এদিকে বৃৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন হজ্জ ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়াও হজ্ব ট্র্যাজেডি মোকাবেলায় যে কোনো সহযোগিতা করতেও বৃটিশ সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে টেন ডাউনিং স্ট্রীট। বিষয়টি সৌদি সরকারকেও জানানো হয়েছে। যে কোনো সময় যে কোনো সহযোগিতার আহ্বান করা হলে বৃটিশ সরকারের তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফরেইন সেক্রেটারী ফিলিপ সালমান্ড।
রিভিউর ফলাফল যাই আসবে, তা মেনে নিয়ে আরো বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে হজ্ব সার্ভিস চালু রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাদশা সালমান। শুক্রবার এক বিবৃতিতে বাদশা সালমান মর্মান্তিকভাবে প্রায় ৭১৭ হাজির মৃত্যুতে শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও এ ঘটনায় আহত ৮৬৩ হাজির চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। মিনার ট্র্যাজেডির পর দেশের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল আশিক, মন্ত্রীসহ রয়েল পরিবারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর এসব ঘোষণা বাদশা সালমান।
সৌদি আরবের মিনায় ঈদের দিন হজ্জের আনুষ্ঠানিকতার শেষ সময়ে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ৭শ ১৭ জন হাজি নিহত হন। বৃহস্পতিবারের এ ঘটনায় আরো প্রায় ৮শ ৬৩ জন হাজি আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আহতদের সেবা দিতে প্রায় ৪ হাজার উদ্ধারকর্মী এবং প্রায় ২শ২০টি এম্বুলেন্স ব্যস্ত ছিল। আহতদের স্থানীয় ৪টি হাসপাতালে জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে।
মক্কা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মিনার টেন্টে থাকা হাজার হাজার হাজি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে জামারাতে যাওয়া সময় সময় স্ট্রীট ২০৪-এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিনায় হাজিদের জন্য প্রায় ১শ ৬০ হাজার টেন্টস রয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মানসুর আল তুর্কি প্রাথমিকভাবে জানিয়েছেন, ২০৩ স্ট্রীটের হাজিরা ভুলবশত ২০৪ স্ট্রীটে প্রবেশের চেষ্টা করলে অতিরিক্ত চাপে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এবার হজ্জে এটি দ্বিতীয় মর্মান্তিক ঘটনা। এর আগে গত ১২ সেপ্টেম্বর কাবায় ক্রেইন দুর্ঘটনায় প্রায় ১শ ১১ জন হাজি প্রাণ হারান। এ ঘটনায় আহত হন ৩শ ৯০ জনের বেশি হাজি। দুর্ঘটনার বিষয়ে যে কোনো তথ্য জানতে সৌদি হেলথ মিনিস্ট্রিতে ৯৩৭ অথবা ০০৯৬৬১১২৫৫৫২ নাম্বারে যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে।
বিভিন্ন দেশের প্রায় ২ মিলিয়ন হাজি পবিত্র হজ্জব্রত পালন করেছেন এবার। এর মধ্যে বাংলাদেশী হাজির সংখ্যা প্রায় ১ লাখ। বৃহস্পতিবারের ঘটনায় ৪ জন বাংলাদেশী হাজি নিহত হয়েছেন বলে এ পর্যন্ত খবর পাওয়া গেছে। তাদের বাড়ি জামালগঞ্জ, সুনামগঞ্জ এবং ফেনির দুজন।
জামালপুরের হাটচন্দ্রা মোল্লাবাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী ফিরোজা খানম, সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকার মুকুল হুদার স্ত্রী জুলিয়া হুদা এবং ফেনির সোনাগাজি উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের তাহেরা বেগম ও তার ভাই একই উপজেলার বগাডানা ইউনিয়নের বাসিন্দা নুর নবী। তবে মিনার হজ্জ ট্রাজেডিতে নিহতদের মধ্যে নাইরেজিয়া, নাইজার, চাদ, সেনেগাল ও ইরানের হাজির সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ২৫ হাজার বৃটিশ হাজি হজ্ব পালন করতে সৌদি গেছেন। এখন পর্যন্ত কোনো বৃটিশ হাজি হতাহতের খবর পাওয়া যায়নি। বৃটিশ ফরেইন অফিস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্টভাবে এ বিষয়ে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানিয়েছেন বৃটিশ ফরেইন সেক্রেটারী। ফরেইন অফিসের ০২০৭০০৮১৫০০ নাম্বারে টেলিফোন করে সৌদিতে অবস্থানত হাজিদের স্বজনদের খবরাখবর নেয়ার আহ্বান জানানো হয়েছে ফরেইন অফিসের পক্ষ থেকে।
সৌদি আরবে পবিত্র হজ্জ্বব্রত পালনে গিয়ে মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় এর আগে ২০০৬ সালে শয়তানের উদ্দেশ্যে পাথন নিক্ষেপের সময় ৩শ ৬৪ জন হাজি মারা যান। ১৯৯৭ সালে এক অগ্নিকান্ডের ঘটনায় মারা যান ৩শ ৪৩জন এবং ১৯৯৪ সালে পদপিষ্ঠ হয়ে মারা যান ২শ ৭০ জন হাজি।
এছাড়া ১৯৯০ সালে একটি টানেলে পদপিষ্ট হয়ে মারা যান ১৪শ ২৬ জন হাজি আর ১৯৮৭ সালে প্রো-ইরানিয়ান বিক্ষোভে মারা যান ৪ শ জন।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে দুটি হট লাইন খুলা হয়েছে। ০০৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ অথবা ০০৯৬৬৫০৯৩৬০০৮২ নাম্বারে টেলিফোন করে সৌদিতে বাংলাদেশ দূতাবাস থেকে মিনার ঘটনার ব্যাপারে তথ্য জানা যাবে।