সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫

মিনায় গণহত্যা দাবি ইরানি গণমাধ্যমে: সৌদি প্রিন্সের গাড়িবহর ও তার বিশেষ নিরাপত্তা দেয়ার কারণ এই দূর্ঘটনার জন্য দায়ী (ভিডিও)

মিনায় গণহত্যা দাবি ইরানি গণমাধ্যমে: সৌদি প্রিন্সের গাড়িবহর ও তার বিশেষ নিরাপত্তা দেয়ার কারণ এই দূর্ঘটনার জন্য দায়ী (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি বাদশাহর ছেলের গাড়িবহর মিনার কেন্দ্রস্থলে আসায় তীব্র ভিড়ে পদদলনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বেতার। সৌদি সরকার বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য হজের সময় মিনায় সালমানের সফর বা তার উপস্থিতি সংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

ইরান এ ঘটনার তদন্ত দাবির পাশাপাশি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই ঘটনার দায় সৌদি সরকারকেই নিতে হবে। হজের আনুষ্ঠানিকতার মধ্যে বৃহস্পতিবার সকালে মিনায় শয়তানের স্তম্ভে পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের এ ঘটনা ঘটে, যাতে ৭১৭ জন নিহত এবং আরও অন্তত ৮৬৩ জনের আহত হয়েছেন বলে সৌদি সরকারের ভাষ্য।

পবিত্র মক্কার মিনায় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা২০০০ ছাড়িয়ে গেছে সৌদি সূত্রে লিখেছে রেডিও তেহরান। নিহতদের মধ্যে রয়েছেন ১৩১ জন ইরানি।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল নয়টায় হজের শেষ প্রধান আনুষ্ঠানিকতা হিসেবে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর মারার সময় প্রচণ্ড ভিড়ে হতাহতের এই ঘটনা ঘটে। সড়ক নম্বর ২০৪ ও ২২৩ দিয়ে বিপুল সংখ্যক হজযাত্রী আসতে থাকলে এই মহা-বিপর্যয় ঘটে বলে দুর্যোগ বিষয়ক সৌদি কর্মকর্তারা দাবি করেছেন। সৌদি যুবরাজ নায়েফ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনায় সৌদি বাদশাহর ছেলেকে দায়ী করেছে আরব ও ইরানের একাধিক গণমাধ্যম। বলা হচ্ছে, নিয়ম ভঙ্গ করে সেনা ও পুলিশ সদস্যসহ বিশালসংখ্যক নিরাপত্তাকর্মী নিয়ে হজের রীতি পালন করেন মোহাম্মদ বিন সালমান আল-সউদ। আর এতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রাণ হারান হজ করতে আসা সাধারণ মানুষ।

[youtube id=”xbr-QNtpPM4″ width=”600″ height=”350″]

আরবভিত্তিক সংবাদপত্র আল-দিয়ারকে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থা ফার্স ও প্রেস টিভি জানিয়েছে, আরবভিত্তিক একাধিক সংবাদপত্র এ ঘটনার জন্য বাদশাহ-পুত্রকে দায়ী করেছে। রেডিও তেহরানের বাংলা বিভাগের অনলাইন সংস্করণে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, “কোনো কোনো সূত্র বলেছে, সৌদি রাজার ছেলের গাড়ি বহর মিনা শহরের কেন্দ্রস্থলে আসায় তীব্র ভিড় দেখা দেয় এবং মূলত এ কারণেই পদপিষ্ট হয়ে হজযাত্রীদের মৃত্যু ঘটেছে।

লেবাননের আরবি দৈনিক আদদিয়ার বরাত দিয়ে রেডিও তেহরান লিখেছে, শাহজাদা মুহাম্মাদ বিন সালমানের গাড়ি বহরই প্রাণঘাতী এই বিপর্যয় সৃষ্টির মূল কারণ। তার বিপুল গাড়ি বহর ও নিরাপত্তা প্রহরা মিনার প্রায় ৫ কিলোমিটার এলাকা দখল করে নেয়। শাহজাদার সঙ্গে ছিল ২০০ সেনা ও ১৫০ পুলিশ কর্মকর্তা।

ইরানের হজ সংস্থার বরাত দিয়ে রেডিও তেহরান বলেছে, সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ৭১৭ জনের মৃত্যুর কথা স্বীকার করলেও নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন প্রায় দুই হাজার মানুষ। আর নিহতদের মধ্যে ১৩১ জন ইরানি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত দিয়ে রেডিও তেহরানের বাংলা বিভাগ তাদের ওয়েবসাইটে লিখেছে, “হজযাত্রীরা যেসব সড়ক দিয়ে এসে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর মেরে ওই এলাকা থেকে চলে যান, হঠাৎ সেইসব সড়কের মধ্যে দুটি সড়ক বন্ধ থাকায় ভিড় এড়াতে বা পালিয়ে যেতে ব্যর্থ হন হজযাত্রীরা। এ ছাড়াও পাথর মারতে আসা হজযাত্রীদের একমুখী চলাচলের একটি সড়ককে হঠাৎ দ্বিমুখী করা হয় বলে অভিযোগ শোনা গেছে।”

এতে বলা হয়, সৌদি আরবের কর্মকর্তারা বাদশাহ সালমান বিন আব্দুল-আজিজ আল সউদের ছেলের মিনায় উপস্থিতির বিষয়টি ‘সঠিক নয়’ বলে দাবি করেছেন। তবে কোনো কর্মকর্তার নাম সেখানে উল্লেখ করা হয়নি। সৌদি হজ কমিটির প্রধান প্রিন্স খালেদ আল-ফয়সাল হুড়োহুড়ির জন্য ‘আফ্রিকান নাগরিকসহ হাজিদের একটি দল’কে দায়ী করেছেন। এ প্রসঙ্গও রেডিও তেহরানের প্রতিবেদনে এসেছে।

তারা লিখেছে, সৌদি সরকারের হজ ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে প্রায়ই হজের সময় নানা দুর্ঘটনা ঘটছে। মাত্র প্রায় দুই সপ্তাহ আগে মসজিদুল হারামে একটি ক্রেইন ভেঙ্গে পড়ার ঘটনায় প্রায় ১২০ জন হজযাত্রী নিহত হয়েছেন। মিনায় পদপিষ্ট হয়ে হজযাত্রী মারা যাওয়ার ঘটনা ঘটেছে ২০০৬ সালেও। এ অবস্থায় পবিত্র হজের মত একটি আন্তর্জাতিক ও বিশ্ব-সমাবেশ আন্তর্জাতিক তথা বহুজাতিক ব্যবস্থাপনায় হওয়া উচিত বলে বিশ্বের বিভিন্ন দেশের দাবি ক্রমেই জোরদার হচ্ছে।

এদিকে কোনো কোনো সূত্র বলেছে, সৌদি রাজার ছেলের গাড়ি বহর মিনা শহরের কেন্দ্রস্থলে আসায় তীব্র ভিড় দেখা দেয়া এবং মূলত এ কারণেই পদপিষ্ট হয়ে হজযাত্রীদের মৃত্যু ঘটেছে। লেবাননের আরবি দৈনিক আদদিয়ার লিখেছে, শাহজাদা মুহাম্মাদ বিন সালমানের গাড়ি বহরই প্রাণঘাতী এই বিপর্যয় সৃষ্টির মূল কারণ। তার বিপুল গাড়ি বহর ও নিরাপত্তা প্রহরা মিনার প্রায় ৫ কিলোমিটার এলাকা দখল করে নেয়। শাহজাদার সঙ্গে ছিল ২০০ সেনা ও ১৫০ পুলিশ কর্মকর্তা।

সৌদি সরকার এ বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য হজের সময় মিনায় সালমানের সফর বা তার উপস্থিতি সংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করেছে বলে লেবাননি দৈনিকটি উল্লেখ করেছে।

কিন্তু সৌদি আরবের সরকারি কর্মকর্তারা সালমানের উপস্থিতির কারণে মিনা ট্র্যাজেডি ঘটার খবরকে ‘সঠিক নয়’ বলে উল্লেখ করেছেন এবং এই বিপর্যয়ের জন্য হজযাত্রীরাই দায়ী বলে দাবি করেছেন। তাদের একজন বলেছেন, হজযাত্রীরা দিক-নির্দেশনা মেনে চললে এ দুর্ঘটনা হয়ত এড়ানো যেত।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে (মক্কা থেকে পাঠানো প্রতিবেদনে) বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা বলেছেন, হজযাত্রীরা যে সড়ক দিয়ে এসে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর মেরে ওই এলাকা থেকে চলে যান সেই সড়কটি থেকে বের হওয়ার দিক হঠাৎ বন্ধ থাকায় ভিড় এড়াতে বা পালিয়ে যেতে ব্যর্থ হন হজযাত্রীরা। এ ছাড়াও পাথর মারতে আসা হজযাত্রীদের একমুখী চলাচলের একটি সড়ককে হঠাৎ দ্বিমুখী করা হয় বলে অভিযোগ শোনা গেছে।

রেডিও তেহরান লিখেছে বিভিন্ন বছরে হজের সময় অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে শত শত হজযাত্রী প্রাণ হারানোর ঘটনা যেন সৌদি কর্তৃপক্ষের কাছে উপেক্ষা করার মত একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে; ঠিক যেভাবে ইয়েমেনের বেসামরিক জনগণকে নির্বিচারে হত্যা করাটাও সৌদি আরবের বর্তমান অদূরদর্শী,অনভিজ্ঞ ও আনাড়ি সরকারের কাছে পরিণত হয়েছে সাধারণ বিষয়ে।

তাই মিনার ঘটনাকেও এক অর্থে গণহত্যা বলা যায় এবং এ নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার কথাও ভাবছেন অনেকেই। পবিত্র হজের মত একটি বিশ্ব সমাবেশ আন্তর্জাতিক ব্যবস্থাপনায় হওয়া উচিত বলে বিশ্বের বিভিন্ন দেশের দাবি ক্রমেই জোরদার হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসসহ বিশ্বের অনেক নেতা এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব মিনার মর্মান্তিক ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করেছেন। বান কি মুন নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে জরুরি ভিত্তিতে দায়-দায়িত্ব পালন করতে সৌদি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

আরব নিউজের তথ্য অনুযায়ী, হজ আর ওমরাহ মিলিয়ে ২০১২ সালে সাড়ে ১৬ বিলিয়ন ডলার আয় করে, যা দেশটির জিডিপির ৩ শতাংশ। লেবাননের হেজবোল্লাহ দলের সমর্থক পত্রিকা আল-দিয়ার লিখেছে, এই ঘটনা গোটা মুসলিম বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। মিশরের আল-দাস্তুর পত্রিকায় বিরাট শিরোনাম দেয়া হয়েছে, রক্তাক্ত জামারাত সেতু। তার পাশে সারি সারি মৃতদেহ-র ছবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026