শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তিউনিশিয়ার ৭০ বছর বয়সী এক মহিলা যিনি ১৮ মাস যাবত অন্ধ থাকার পর আরাফার দিনে হঠাৎ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন। পবিত্র হজ্জ্ব শেষে চোখের পূর্ণ দৃষ্টি নিয়ে খুশি মনে তিউনিশিয়া ফিরে যাবেন বৃদ্ধ নাফিসা আল খুরমাজি।
সৌদি গ্রেজেট পত্রিকা সূত্রে জানা যায় বৃদ্ধ নাফিসা আল খুরমাজি দুই পুত্র সন্তান ও তিন কন্যা সন্তানের জননী। খুরমাজি বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আরাফার দিনে আল্লাহ তার দোয়া করবেন, আল্লাহ তার দোয়া পিরিয়ে দিবেন না। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি হঠাৎ দেখতে শুরু করলাম। তিনি বলেন, এঘটনার পর তাবুতে অন্যান্য হাজীরা আমাকে দেখতে কাঁদতে শুরু করলেন, সবাই আল্লাহহু আকবর বলে চিৎকার করতে থাকে।
বৃদ্ধা নাফিসা জানান, তিনি অন্ধ চোখ নিয়ে সৌদিতে এসেছিলেন। গত দেড় বছর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে চোখের দৃষ্টি শক্তি হারান। ডাক্তার সকল আশাই ছেড়ে দিয়েছিল। কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রেখে ছিলাম। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহ আমার দৃষ্টি ফিরে দিন। প্রতিক্রিয়ায় নাফিসা বলেন, আমি আনন্দে আত্মহারা। আমি বিশ্বাই করতে পারছিনা। আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে।
খুরমাজি বলেন তিউনিশিয়া থেকে সমস্থ পথ আমার একই স্বপ্ন ছিল পবিত্র মক্কা-মদিনা নিজ চোখে দেখা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি এখন নিজে নিজে কারো সহযোগি ছাড়াই চলতে পরব।