সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫

মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলে ২০ লাখ টাকা জরিমানা

মেয়াদ শেষে সৌদিতে অবস্থান করলে ২০ লাখ টাকা জরিমানা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো হাজি সৌদি আরবে অবস্থান করেন তাকে ১ লাখ সৌদি রিয়েল জরিমানা গুনতে হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ লাখ ৬৪ হাজার ৬২৭ টাকা। একটি অনলাইন পোর্টালের বরাত দিয়ে মঙ্গলবার আরব নিউজ এ খবর দিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীদের নিয়ে কাজ করে এমন সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে একটি নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় অভিবাসন দপ্তর। দপ্তরের তরফে সংশ্লিষ্ট সব রিক্রুটিং প্রতিষ্ঠানকে হাজিদের নিজ নিজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটলে প্রত্যেককে ১ লাখ সৌদি রিয়েল (বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৬৪ হাজার ৬২৭ টাকা) জরিমানা করার ঘোষণা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানকারীর অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে এ জরিমানা আরো বাড়বে। এ জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে সৌদি নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026