সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১

নতুন শ্রম আইন সৌদিতে: বেতন পরিশোধে বিলম্ব, সাপ্তাহিক ছুটিতে কাজ করানো, পাসপোর্ট আটকানো হলে জরিমানা

নতুন শ্রম আইন সৌদিতে: বেতন পরিশোধে বিলম্ব, সাপ্তাহিক ছুটিতে কাজ করানো, পাসপোর্ট আটকানো হলে জরিমানা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে শ্রম মন্ত্রণালয়ের জারীকৃত নতুন শ্রম আইন অনুযায়ী অভিবাসী শ্রমিকদের অধিকারের উপর বিস্তর সুযোগ রাখা হয়েছে। সৌদি আরব নতুন শ্রম আইন ঘোষণা করেছে।

সৌদি গেজেট সূত্রে জানা গেছে, যদি কোন নিয়োগকর্তা শ্রমিকের পাসপোর্ট আটকে রাখেন তাহলে ঐ নিয়োগকর্তাকে (কফিল) দুই হাজার রিয়াল জরিমান করা হবে। শুধু তাই নয়,যদি কোনও নিয়োগকর্তা বা কোম্পানি শ্রমিকের মজুরি পরিশোধ করতে বিলম্ব করে তাহলে তার জন্যও রয়েছে শাস্তির বিধান।নিয়োগকর্তা শ্রমিক নিয়োগের চুক্তিপত্রের কপি যদি তাহার শ্রমিকে সরবরাহ না করেন তা হলে তাকে ৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।

এছাড়া নিয়োগের শর্তে নেই এমন কোন কাজ শ্রমিককে দিয়ে করানো হয় তাহলে এমন নিয়োগকর্তাকে জরিমানা করা হবে ১৫ হাজার রিয়াল। যদি কোন শ্রমিককে এমন কোন কিছু এনে দিতে বলা হয় যাতে ঐ শ্রমিককে অর্থ খরচ করতে হবে তার জন্যও এই একই সাজার বিধান রয়েছে।

এখানেই শেষ নয়, শ্রম মন্ত্রণালয় যে নতুন বিধান চালু করেছে তাতে কোম্পানিগুলোর বিরুদ্ধেও রয়েছে বেশ কিছু শাস্তিমুলক ব্যবস্হা।যার মধ্যে শ্রমিকের মজুরি পরিশোধে বিলম্ব হলে, বাড়তি (ওভারটাইম) বেতন না দিয়ে অতিরিক্ত সময় কাজ করানো, সপ্তাহের ছুটির দিনে অথবা সাধারণ ছুটির সময়ে শ্রমিকদেরকে দিয়ে কাজ করাতে বাধ্য করলে এসব কোম্পানি গুলোকে শাস্তির মুখোমুখি করা হবে।তাছাড়া অতিরিক্ত গরমে বা খারাপ আবহাওয়ায় শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো হলে সেটাও নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়বে।

কোন কোম্পানি যদি নিজ প্রতিষ্ঠানে সৌদিকরণের আওতায় সৌদি আরবের শ্রমিকদের নিয়োগের ভুয়া তথ্য দেয় তাহলে তাদেরকে ২৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।এছাড়া যদি কোন কোম্পানি সৌদি আরবের(সৌদি নাগরিক) কর্মচারীদের কমপক্ষে শতকরা ১২ ভাগকে প্রশিক্ষণ না দেয় তাহলেও তাদেরকে জরিমানা করা হবে।

আবার যদি সৌদিকরণের জন্য সৌদি আরবের নাগরিকদের জন্য যে কোটা আছে সেখানে বিদেশী শ্রমিক নেয়া হয় তাহলেও শাস্তির বিধান রয়েছে।এমন সব কোম্পানিকে ৫ দিনের মধ্যে বন্ধ করে দেয়া হবে।

বিদেশী শ্রমিকদের কাছে ভিসা বিক্রি করা হলে জরিমানার বিধান রাখা হয়েছে ৫০ হাজার রিয়াল। লাইসেন্স ছাড়া কোন বিদেশীকে নিয়োগ করলে জরিমানা করা হবে ৪৫ হাজার রিয়াল।নারীদের জন্য কর্মক্ষেত্রে যদি পুরুষ নিয়োগ করা হয় তাহলে প্রতিজন পুরুষ শ্রমিকের বিপরীতে জরিমানা করা হবে ১০ হাজার রিয়াল।

যদি নারী পুরুষকে একই সঙ্গে একই কর্মক্ষেত্রে কাজ করতে হয় বা তাদেরকে দিয়ে নিষিদ্ধ এমন সময়ে কাজ করানো হয় তাহলে এক্ষেত্রে ৫ হাজার থেকে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। কোন কোম্পানি নিরাপত্তা ও স্বাস্থ্যগত মান বজায় রাখতে না পারে বা লঙ্ঘন করে তাহলে তাদেরকে ২৫ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রেখেছে শ্রম মন্ত্রণালয়।

শ্রম বিশেষজ্ঞ অনেকের মতে,জারীকৃত নতুন শ্রম আইন যদি সঠিক ভাবে পালন করা হয় তা হলে কোম্পানী গুলোতে শ্রমিক নির্যাতনের মাত্রা কমে আসবে এবং এই নতুন আইন অনেকটা অভিবাসী শ্রমিক বান্ধব হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026